শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

শিক্ষা-ক্যাম্পাস

ভুল তথ্যে প্রাথমিকের বই বিতরণ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অধিদপ্তরের

ভুল তথ্যে প্রাথমিকের বই বিতরণ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অধিদপ্তরের

২০২৬ শিক্ষাবর্ষে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোয় প্রকৃত শিক্ষার্থীর তুলনায় প্রায় ৭৫ লাখ অতিরিক্ত পাঠ্যপুস্তক বিতরণের প্রাথমিক প্রমাণ পেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। মাঠপর্যায়ের তথ্যের এই বিশাল অসংগতিকে গুরুত্বের সঙ্গে নিয়ে ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের সঠিক চাহিদা নিরূপণে কঠোর নির্দেশনা জারি করেছে অধিদপ্তর।

নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক তথ্য দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিদ্যালয় আগামী শিক্ষাবর্ষে কোনো বই পাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. মাসুদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, আগামী ২৪ মার্চের মধ্যে আইপিইএমআইএস সফটওয়্যারের মাধ্যমে বই বিতরণের তথ্য সংশোধন ও আপলোড নিশ্চিত করতে হবে।

চিঠিতে জানানো হয়, ২০২৬ শিক্ষাবর্ষে বিতরণ করা বইয়ের তুলনায় ২০২৭ সালের জন্য অনলাইনে প্রাপ্ত সম্ভাব্য চাহিদাতে বড় ধরনের গরমিল দেখা গেছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালে ৮ কোটি ১০ লাখের বেশি বই বিতরণ করা হলেও বর্তমানে সফটওয়্যারে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২০২৭ সালের সম্ভাব্য চাহিদা দাঁড়িয়েছে ৭ কোটি ৩৫ লাখের কিছু বেশি। অর্থাৎ, গত বছরের তুলনায় এবার প্রায় ৭৪ লাখ ৭৬ হাজার বইয়ের চাহিদা কম দেখা যাচ্ছে।

অধিদপ্তরের মতে, এই বিশাল পার্থক্যের অর্থ হলো– হয় গত বছর প্রকৃত শিক্ষার্থীর চেয়ে বেশি বই বিতরণ করা হয়েছে, অথবা অনেক বিদ্যালয় এখনো তাদের সঠিক তথ্য সফটওয়্যারে হালনাগাদ করেনি। এই বিশৃঙ্খলা দূর করতেই প্রশাসন কঠোর অবস্থানে গেছে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো অবস্থাতেই প্রকৃত শিক্ষার্থীর চেয়ে কম বা বেশি তথ্য আপলোড করা যাবে না। উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের নিজ নিজ এলাকার তথ্য হালনাগাদের বিষয়টি প্রত্যয়ন করতে হবে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রতিস্বাক্ষরিত এই প্রত্যয়নপত্র আগামী ২৫ মার্চ বিকেল ৪টার মধ্যে ই-মেইল ও ডাকযোগে অধিদপ্তরে পৌঁছাতে হবে।

অধিদপ্তর সতর্ক করে দিয়ে বলেছে, ভুল তথ্য প্রদান বা তথ্য আপলোড না করার কারণে বইয়ের চাহিদায় কোনো সংকট বা আধিক্য তৈরি হলে তার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টরা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। এ ছাড়া এবার তথ্য হালনাগাদের সময়সীমা আর বাড়ানো হবে না বলেও চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আরও

খাতা মূল্যায়নে নির্ভুলতা নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর

শিক্ষা-ক্যাম্পাস

খাতা মূল্যায়নে নির্ভুলতা নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা মূল্যায়নে নির্ভুলতা নিশ্চিত করতে পরীক্ষকদের প্রতি নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী D...

২০২৬-০৪-১০ ২৩:৫৩

সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় স্টুডেন্ট ভিসায় পড়ার সুযোগ, আবেদন চলছে

শিক্ষা-ক্যাম্পাস

সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় স্টুডেন্ট ভিসায় পড়ার সুযোগ, আবেদন চলছে

দক্ষিণ কোরিয়ায় স্নাতক, স্নাতকোত্তরসহ বিভিন্ন কোর্সে পড়াশোনার সুযোগ নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া চলছে।...

২০২৬-০৪-১০ ২০:৫৮

শিক্ষা ব্যবস্থায় নতুন রুটিন, জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষা ব্যবস্থায় নতুন রুটিন, জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সময়সূচি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...

২০২৬-০৪-০৯ ২০:২৬

২৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই : শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

২৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই : শিক্ষামন্ত্রী

সারা দেশে ২ হাজার ৮৪৭টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

২০২৬-০৪-০৮ ১৭:৫২

আলিম পরীক্ষার মূল সনদ বিতরণের সময়সূচি প্রকাশ

শিক্ষা-ক্যাম্পাস

আলিম পরীক্ষার মূল সনদ বিতরণের সময়সূচি প্রকাশ

২০২৫ সালের আলিম পরীক্ষার মূল সনদ বিতরণের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। সনদ বিতরণ আগামী ৯ এপ্রিল থেক...

২০২৬-০৪-০৭ ০৩:৩৩

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠনের ঘোষণা দিলেন মন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠনের ঘোষণা দিলেন মন্ত্রী

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠন করা উচিত বলে মনে করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

২০২৬-০৪-০৬ ২১:০০