রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

শিক্ষা-ক্যাম্পাস

সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় স্টুডেন্ট ভিসায় পড়ার সুযোগ, আবেদন চলছে

সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় স্টুডেন্ট ভিসায় পড়ার সুযোগ, আবেদন চলছে

দক্ষিণ কোরিয়ায় স্নাতক, স্নাতকোত্তরসহ বিভিন্ন কোর্সে পড়াশোনার সুযোগ নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া চলছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়েমেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বোয়েসেলের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েট, অনার্স ও মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। আগ্রহীদের অনলাইনে নির্ধারিত গুগল ডকস লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।

ভিসা ক্যাটাগরির মধ্যে রয়েছে—

D-4-1 (কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স)
D-4-7 (ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স)
D-2-1 (অ্যাসোসিয়েট)
D-2-2 (অনার্স)
D-2-3 (মাস্টার্স)

আবেদনের শেষ সময় আগামী ১০ এপ্রিল, ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের বোয়েসেল অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ইমেইল বা এসএমএসের মাধ্যমে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবেদন সম্পূর্ণ না হলে তা বাতিল হিসেবে গণ্য হবে। পাশাপাশি ইপিএস কর্মসূচির আওতায় রোস্টারভুক্ত ও রোস্টার থেকে বাদ পড়া সুশৃঙ্খল প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে বিশেষভাবে অনুরোধ জানানো হবে।

বোয়েসেল স্পষ্ট করে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি মানেই ভিসা নিশ্চিত নয়। আবেদনকারীদের ব্যাংক সলভেন্সি ও প্রয়োজনীয় আর্থিক সক্ষমতা থাকতে হবে। ব্যাংক লোনের দায়ভার সম্পূর্ণভাবে প্রার্থীর নিজস্ব। চূড়ান্ত সিদ্ধান্ত বোয়েসেল ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে।

আরও

খাতা মূল্যায়নে নির্ভুলতা নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর

শিক্ষা-ক্যাম্পাস

খাতা মূল্যায়নে নির্ভুলতা নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা মূল্যায়নে নির্ভুলতা নিশ্চিত করতে পরীক্ষকদের প্রতি নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী D...

২০২৬-০৪-১০ ২৩:৫৩

শিক্ষা ব্যবস্থায় নতুন রুটিন, জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষা ব্যবস্থায় নতুন রুটিন, জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সময়সূচি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...

২০২৬-০৪-০৯ ২০:২৬

২৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই : শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

২৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই : শিক্ষামন্ত্রী

সারা দেশে ২ হাজার ৮৪৭টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

২০২৬-০৪-০৮ ১৭:৫২

আলিম পরীক্ষার মূল সনদ বিতরণের সময়সূচি প্রকাশ

শিক্ষা-ক্যাম্পাস

আলিম পরীক্ষার মূল সনদ বিতরণের সময়সূচি প্রকাশ

২০২৫ সালের আলিম পরীক্ষার মূল সনদ বিতরণের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। সনদ বিতরণ আগামী ৯ এপ্রিল থেক...

২০২৬-০৪-০৭ ০৩:৩৩

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠনের ঘোষণা দিলেন মন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠনের ঘোষণা দিলেন মন্ত্রী

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠন করা উচিত বলে মনে করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

২০২৬-০৪-০৬ ২১:০০

প্রাথমিক বিদ্যালয়ে সশরীরেই পাঠদান অব্যাহত, অনলাইন ক্লাসের চিন্তা নেই

শিক্ষা-ক্যাম্পাস

প্রাথমিক বিদ্যালয়ে সশরীরেই পাঠদান অব্যাহত, অনলাইন ক্লাসের চিন্তা নেই

প্রাথমিক বিদ্যালয়গুলোতে সশরীরে পাঠদান চালু থাকবে, আপাতত অনলাইন ক্লাসে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও...

২০২৬-০৪-০৬ ২০:৪৫