বুধবার, ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ

বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য সিলেবাস প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সম্প্রতি এনটিআরসিএর ওয়েবসাইটে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদের নিয়োগ পরীক্ষার বিস্তারিত সিলেবাস দেওয়া হয়েছে।

সূত্র জানায়, নিয়োগ পরীক্ষা সম্ভাব্যভাবে আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষা মোট ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে হবে। এর মধ্যে বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয় বরাদ্দ ৩০ নম্বর, মানসিক দক্ষতা ও সাধারণ জ্ঞান ১০ নম্বর, প্রশাসনিক ব্যবস্থাপনা ১০ নম্বর, আর্থিক ব্যবস্থাপনা ১০ নম্বর এবং সংশ্লিষ্ট শিক্ষা ব্যবস্থাপনায় ২০ নম্বর বরাদ্দ রয়েছে।

এনটিআরসিএর তথ্য অনুযায়ী, তিন অধিদফতরের আওতায় থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানের শূন্য পদ সর্বমোট ১৩,৫৯৯। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ১০,২৭৮, কারিগরি শিক্ষা অধিদফতরের ১৪০ এবং মাদ্রাসা শিক্ষা অধিদফতরের ৩,১৩১টি শূন্য পদ রয়েছে।

আরও

খাতা মূল্যায়নে নির্ভুলতা নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর

শিক্ষা-ক্যাম্পাস

খাতা মূল্যায়নে নির্ভুলতা নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা মূল্যায়নে নির্ভুলতা নিশ্চিত করতে পরীক্ষকদের প্রতি নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী D...

২০২৬-০৪-১০ ২৩:৫৩

সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় স্টুডেন্ট ভিসায় পড়ার সুযোগ, আবেদন চলছে

শিক্ষা-ক্যাম্পাস

সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় স্টুডেন্ট ভিসায় পড়ার সুযোগ, আবেদন চলছে

দক্ষিণ কোরিয়ায় স্নাতক, স্নাতকোত্তরসহ বিভিন্ন কোর্সে পড়াশোনার সুযোগ নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া চলছে।...

২০২৬-০৪-১০ ২০:৫৮

শিক্ষা ব্যবস্থায় নতুন রুটিন, জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষা ব্যবস্থায় নতুন রুটিন, জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সময়সূচি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...

২০২৬-০৪-০৯ ২০:২৬

২৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই : শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

২৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই : শিক্ষামন্ত্রী

সারা দেশে ২ হাজার ৮৪৭টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

২০২৬-০৪-০৮ ১৭:৫২

আলিম পরীক্ষার মূল সনদ বিতরণের সময়সূচি প্রকাশ

শিক্ষা-ক্যাম্পাস

আলিম পরীক্ষার মূল সনদ বিতরণের সময়সূচি প্রকাশ

২০২৫ সালের আলিম পরীক্ষার মূল সনদ বিতরণের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। সনদ বিতরণ আগামী ৯ এপ্রিল থেক...

২০২৬-০৪-০৭ ০৩:৩৩

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠনের ঘোষণা দিলেন মন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠনের ঘোষণা দিলেন মন্ত্রী

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠন করা উচিত বলে মনে করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

২০২৬-০৪-০৬ ২১:০০