বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

প্রযুক্তি

ক্যামেরা বাম্প ছাড়াই এলো গুগলের নতুন ফোন পিক্সেল ১০এ

ক্যামেরা বাম্প ছাড়াই এলো গুগলের নতুন ফোন পিক্সেল ১০এ

স্মার্টফোনে বড় ক্যামেরা বাম্প এখন প্রায় স্বাভাবিক বিষয়। তবে সেই ধারা ভেঙে নতুন চমক দেখিয়েছে গুগল। তাদের নতুন ফোন পিক্সেল ১০এ এসেছে একেবারে সমতল ডিজাইনে। কোনো ক্যামেরা বাম্প ছাড়াই।

স্মার্টফোন নির্মাতারা গত কয়েক বছর ধরে ক্যামেরার মান উন্নত করতে গিয়ে ডিভাইসে বড়সড় ক্যামেরা বাম্প যুক্ত করেছে। এতে ছবি ভালো হলেও ব্যবহারকারীর দৈনন্দিন ব্যবহারে কিছু অসুবিধা তৈরি হয়। টেবিলে রাখলে ফোন দুলে ওঠা এমন সমস্যাও দেখা যায়।

এই বাস্তবতা থেকেই ভিন্ন পথে হাঁটল গুগল। তাদের নতুন বাজেট ফোন পিক্সেল ১০এ-তে পুরোপুরি সমতল ব্যাক ডিজাইন রাখা হয়েছে। ফলে ফোনটি যেকোনো সমতল স্থানে স্থিরভাবে রাখা যায়।

ডিজাইনে এই পরিবর্তন চোখে পড়ার মতো হলেও বড় কোনো পরিবর্তন আনেনি গুগল। আগের মডেল পিক্সেল ৯এ-এর সঙ্গে এর মিল বেশির ভাগ ক্ষেত্রেই বজায় রয়েছে।

ফোনটিতে রয়েছে ৬.৩ ইঞ্চির ডিসপ্লে। তবে এবার স্ক্রিন আরও উজ্জ্বল। সর্বোচ্চ ৩ হাজার নিটস ব্রাইটনেস পাওয়া যাবে। এতে বাইরে বা রোদে ব্যবহার সহজ হবে। ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করলেও ডিফল্টভাবে এটি ৬০ হার্টজে সেট করা থাকে।

হার্ডওয়্যার দিক থেকে পিক্সেল ১০এ বেশ শক্তিশালী। এতে ব্যবহৃত হয়েছে গুগলের টেনসর জিফোর চিপ। তবে এটি আগের মডেলেও ছিল। ফলে পারফরম্যান্সে বড় কোনো পরিবর্তন নেই।

এই ফোনে রয়েছে ৫,১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। যা সহজেই সারাদিন ব্যবহার করা যায়। দ্রুত চার্জিং সুবিধাও বাড়ানো হয়েছে। তবে কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতাও আছে। নতুন এআই ফিচারের সবগুলো এতে পাওয়া যাবে না।

বিশেষ করে উন্নত জেমিনি ন্যানো মডেল চালানোর মতো সক্ষমতা এতে নেই। ফলে নোটিফিকেশন সামারি, স্মার্ট সাজেশন বা কল ট্রান্সলেশনের মতো কিছু ফিচার অনুপস্থিত।

ক্যামেরার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন আসেনি। এতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স। সাধারণ ব্যবহারে ছবি ভালো হলেও ওয়াইড লেন্সে ডিটেইল কিছুটা কম পাওয়া যায়।

তবে নতুনভাবে যুক্ত হয়েছে ‘ক্যামেরা কোচ’ নামের একটি এআই ফিচার। এটি ছবি তোলার সময় ফ্রেম ঠিক করতে সহায়তা করে। এছাড়া ‘অটো বেস্ট টেক’ ফিচার একাধিক ছবি মিলিয়ে সেরা ছবিটি তৈরি করতে পারে।

দামের দিক থেকেও ফোনটি প্রতিযোগিতামূলক। ৪৯৯ ডলারে এটি বাজারে এসেছে। এই দামে ব্যাটারি, ডিসপ্লে ও ডিজাইন মিলিয়ে ভালো মানের অভিজ্ঞতা দেবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

আরও

এআই সার্চে বদলে যাচ্ছে ব্যবসার কৌশল, কমছে ওয়েবসাইট ভিজিটর

প্রযুক্তি

এআই সার্চে বদলে যাচ্ছে ব্যবসার কৌশল, কমছে ওয়েবসাইট ভিজিটর

ডিজিটাল দুনিয়ায় তথ্য খোঁজার ধরনে বড় পরিবর্তন এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সার্চ টুলের কারণে অনেক ব্যবহারকারী...

২০২৬-০৪-০৯ ১৭:২৫

কাল থেকে তিন দিন ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে

প্রযুক্তি

কাল থেকে তিন দিন ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে

কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন (সি-এমই-ডব্লিউই-৫) কেবলের রক্ষণাবেক্ষণ চলায় আগামীকাল বৃহস্পতিবার রাত থেকে তিন দ...

২০২৬-০৪-০৮ ২২:৪২

সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণে চারদিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

প্রযুক্তি

সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণে চারদিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

সাবমেরিন ক্যাবল সিস্টেমে রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত চারদিন প্রতিদি...

২০২৬-০৪-০৮ ২২:৩৯

অপ্রিয় স্মৃতি এড়াতে ফেসবুক মেমোরিজ বন্ধ করার সহজ উপায়

প্রযুক্তি

অপ্রিয় স্মৃতি এড়াতে ফেসবুক মেমোরিজ বন্ধ করার সহজ উপায়

পুরোনো স্মৃতি কখনো আনন্দ দেয়, আবার কখনো অস্বস্তিও তৈরি করে। ফেসবুক এর মেমোরিজ ফিচার অনেক সময় এমন স্মৃতিও সামনে নিয়ে আসে...

২০২৬-০৪-০৮ ১৮:৩০

তেলের জন্য ‘ফুয়েল পাস’ পেতে আবেদন করবেন যেভাবে

প্রযুক্তি

তেলের জন্য ‘ফুয়েল পাস’ পেতে আবেদন করবেন যেভাবে

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে সারা বিশ্বে যে জ্বালানি সংকট চলমান, তা বাংলাদেশেও প্রতীয়মান। জ্বালানি তেলের বাড়তি চাপ কমাতে ফি...

২০২৬-০৪-০৮ ০৪:৫৩

সুনো ঘিরে কপিরাইট আতঙ্ক : এআই দিয়ে ‘নকল গান’ তৈরির অভিযোগ

প্রযুক্তি

সুনো ঘিরে কপিরাইট আতঙ্ক : এআই দিয়ে ‘নকল গান’ তৈরির অভিযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সংগীত তৈরির প্ল্যাটফর্ম সুনো–কে ঘিরে কপিরাইট লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। সামান্য কারসাজিতেই...

২০২৬-০৪-০৬ ১৬:৫৬