শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

প্রযুক্তি

তেলের জন্য ‘ফুয়েল পাস’ পেতে আবেদন করবেন যেভাবে

তেলের জন্য ‘ফুয়েল পাস’ পেতে আবেদন করবেন যেভাবে

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে সারা বিশ্বে যে জ্বালানি সংকট চলমান, তা বাংলাদেশেও প্রতীয়মান। জ্বালানি তেলের বাড়তি চাপ কমাতে ফিলিং স্টেশনে শৃঙ্খলা ফেরাতে গ্রাহকদের মধ্যে অনলাইনে রেজিস্ট্রিশনের মাধ্যমে ‘ফুয়েল পাস’ বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই পরিষেবার মাধ্যমে ইতোমধ্যে ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা-সহ কয়েকটি জেলায় ফুয়েলকার্ড বিতরণ করছে স্থানীয় প্রশাসন।

‘ফুয়েল পাস’ বিতরণের মাধ্যমে দেশের কয়েকটি জেলায় জ্বালানি তেল সরবরাহের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাজধানী ঢাকায়ও যেন এ কার্যক্রম বাস্তবায়ন করা যায়―এমন উদ্যোগ নিচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

এদিকে ‘ফুয়েল পাস’ কার্ড প্রদানে সরকারের পক্ষ থেকে এরইমধ্যে একটি ওয়েবসাইট খোলা হয়েছে। বাংলাদেশ সরকারের ফুয়েল পাসের ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে চারটি ধাপে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে গ্রাহককে।

ফুয়েল পাস কার্ডের আবেদন প্রক্রিয়া:
গ্রাহককে প্রথমে fuelpass.gov.bd ওয়েবসাইটে গিয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃক রেজিস্ট্রিশনকৃত গাড়ি ও মালিকের তথ্য প্রদান করতে হবে। বিআরটিএ থেকে যাচাই-বাছাইয়ের পর ফোনে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) আসবে এবং সেটি সাবমিট করে যাচাইয়ের পর অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে।

ফুয়েল পাস কার্ডের জন্য একজন গ্রাহকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), গাড়ির ব্লু-বুক, ড্রাইভিং লাইসেন্স, সচল ফোন নম্বর এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন হতে পারে।

জানা গেছে, শিগগিরই রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস চালু হবে। শুরুর দিকে মোটরসাইকেল চালকরা এই পাস কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এর মাধ্যমে কে কতটা তেল উত্তোলন করলেন, সেটির হিসাব পাওয়া যাবে।

আরও

এআই সার্চে বদলে যাচ্ছে ব্যবসার কৌশল, কমছে ওয়েবসাইট ভিজিটর

প্রযুক্তি

এআই সার্চে বদলে যাচ্ছে ব্যবসার কৌশল, কমছে ওয়েবসাইট ভিজিটর

ডিজিটাল দুনিয়ায় তথ্য খোঁজার ধরনে বড় পরিবর্তন এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সার্চ টুলের কারণে অনেক ব্যবহারকারী...

২০২৬-০৪-০৯ ১৭:২৫

কাল থেকে তিন দিন ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে

প্রযুক্তি

কাল থেকে তিন দিন ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে

কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন (সি-এমই-ডব্লিউই-৫) কেবলের রক্ষণাবেক্ষণ চলায় আগামীকাল বৃহস্পতিবার রাত থেকে তিন দ...

২০২৬-০৪-০৮ ২২:৪২

সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণে চারদিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

প্রযুক্তি

সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণে চারদিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

সাবমেরিন ক্যাবল সিস্টেমে রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত চারদিন প্রতিদি...

২০২৬-০৪-০৮ ২২:৩৯

অপ্রিয় স্মৃতি এড়াতে ফেসবুক মেমোরিজ বন্ধ করার সহজ উপায়

প্রযুক্তি

অপ্রিয় স্মৃতি এড়াতে ফেসবুক মেমোরিজ বন্ধ করার সহজ উপায়

পুরোনো স্মৃতি কখনো আনন্দ দেয়, আবার কখনো অস্বস্তিও তৈরি করে। ফেসবুক এর মেমোরিজ ফিচার অনেক সময় এমন স্মৃতিও সামনে নিয়ে আসে...

২০২৬-০৪-০৮ ১৮:৩০

সুনো ঘিরে কপিরাইট আতঙ্ক : এআই দিয়ে ‘নকল গান’ তৈরির অভিযোগ

প্রযুক্তি

সুনো ঘিরে কপিরাইট আতঙ্ক : এআই দিয়ে ‘নকল গান’ তৈরির অভিযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সংগীত তৈরির প্ল্যাটফর্ম সুনো–কে ঘিরে কপিরাইট লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। সামান্য কারসাজিতেই...

২০২৬-০৪-০৬ ১৬:৫৬

যেসব ভুলের কারণে আপনার গাড়ি বেশি তেল পোড়াচ্ছে

প্রযুক্তি

যেসব ভুলের কারণে আপনার গাড়ি বেশি তেল পোড়াচ্ছে

বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট অনেক দেশের মতো আমাদের দেশেও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। পেট্রো...

২০২৬-০৪-০৬ ০২:২১