রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

শিক্ষা-ক্যাম্পাস

বিশ্বসেরার র‌্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ বিভাগ

বিশ্বসেরার র‌্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয় | ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাংঙ্কিং-২০২৬’-এ প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগ। যা বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ অবস্থান।

শুক্রবার (২৭ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়। গত ২৫ মার্চ বিষয়ভিত্তিক এই র‌্যাংঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে কিউএস। গতবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগ র‌্যাংঙ্কিংয়ে স্থান পেয়েছিল।

প্রতি বছরের মার্চ মাসে তালিকাটি প্রকাশ করা হয়। এবারও র‌্যাংঙ্কিংয়ে আলাদা দু’টি ক্যাটাগরি করা হয়েছে। প্রথমত প্রধান বিষয় (ব্রড সাবজেক্ট), যেখানে পাঁচটি ক্যাটাগরি রয়েছে। এরমধ্যে র‌্যাংঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাটাগরির স্থান হয়েছে। দ্বিতীয়ত-নির্দিষ্ট বিষয় (ন্যারো সাবজেক্ট), যেখানে ৫৫টি বিভাগ রয়েছে। এরমধ্যে র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগের স্থান হয়েছে।

কিউএস বিষয়ভিত্তিক র‌্যাংঙ্কিং প্রতিবেদন অনুযায়ী, এবারের ব্রড সাবজেক্ট র‌্যাংঙ্কিংয়ের মধ্যে সোশ্যাল সাইন্স ও ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে বৈশ্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩৭১তম। যা বাংলাদেশে প্রথম। এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগ বৈশ্বিকভাবে ৩০১ থেকে ৩৭৫তম এর মধ্যে; ইকোনমিক অ্যান্ড ইকোনমেট্রিকস বিভাগ ৩০১ থেকে ৩৫০তম এর মধ্যে এবং বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ৪০১ থেকে ৪৫০-এর মধ্যে অবস্থান করছে।

ন্যাচারাল সাইন্স ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। র‌্যাংঙ্কিংয়ে বৈশ্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫০১ থেকে ৫৫০-এর মধ্যে। এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত রসায়ন বিভাগ ৫৫১ থেকে ৬০০-এর মধ্যে; পরিবেশ বিজ্ঞান ৪০১ থেকে ৪৫০-এর মধ্যে; পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যায় ৫০১ থেকে ৫৫০-এর মধ্যে অবস্থান করছে। লাইফ সাইন্স ও মেডিসিনের ব্রড সাবজেক্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি। তবে এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত জীববিজ্ঞান বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৬৫১ থেকে ৭০০-এর মধ্যে অবস্থান করছে।

ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩৬৪তম। এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ৫৫১ থেকে ৬০০-এর মধ্যে; ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ৫০১ থেকে ৫৫০-এর মধ্যে; মেকানিক্যাল, অ্যারোনেটিক্যাল এবং ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং বিভাগ ৫০১ থেকে ৫৭৫-এর মধ্যে অবস্থান করছে।

আরও

খাতা মূল্যায়নে নির্ভুলতা নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর

শিক্ষা-ক্যাম্পাস

খাতা মূল্যায়নে নির্ভুলতা নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা মূল্যায়নে নির্ভুলতা নিশ্চিত করতে পরীক্ষকদের প্রতি নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী D...

২০২৬-০৪-১০ ২৩:৫৩

সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় স্টুডেন্ট ভিসায় পড়ার সুযোগ, আবেদন চলছে

শিক্ষা-ক্যাম্পাস

সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় স্টুডেন্ট ভিসায় পড়ার সুযোগ, আবেদন চলছে

দক্ষিণ কোরিয়ায় স্নাতক, স্নাতকোত্তরসহ বিভিন্ন কোর্সে পড়াশোনার সুযোগ নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া চলছে।...

২০২৬-০৪-১০ ২০:৫৮

শিক্ষা ব্যবস্থায় নতুন রুটিন, জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষা ব্যবস্থায় নতুন রুটিন, জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সময়সূচি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...

২০২৬-০৪-০৯ ২০:২৬

২৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই : শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

২৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই : শিক্ষামন্ত্রী

সারা দেশে ২ হাজার ৮৪৭টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

২০২৬-০৪-০৮ ১৭:৫২

আলিম পরীক্ষার মূল সনদ বিতরণের সময়সূচি প্রকাশ

শিক্ষা-ক্যাম্পাস

আলিম পরীক্ষার মূল সনদ বিতরণের সময়সূচি প্রকাশ

২০২৫ সালের আলিম পরীক্ষার মূল সনদ বিতরণের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। সনদ বিতরণ আগামী ৯ এপ্রিল থেক...

২০২৬-০৪-০৭ ০৩:৩৩

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠনের ঘোষণা দিলেন মন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠনের ঘোষণা দিলেন মন্ত্রী

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠন করা উচিত বলে মনে করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

২০২৬-০৪-০৬ ২১:০০