সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

‘যুক্তরাষ্ট্র জিসিসি দেশগুলোকে রক্ষা করতে পারেনি’

‘যুক্তরাষ্ট্র জিসিসি দেশগুলোকে রক্ষা করতে পারেনি’

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ উপসাগরীয় দেশগুলোর মধ্যে মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

দোহাভিত্তিক বিশ্লেষক এবং শেখ গ্রুপের প্রতিষ্ঠাতা সালমান শেখ বলেন, চলমান সংঘাত উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলোকে ওয়াশিংটনের ভূমিকাকে নতুন করে মূল্যায়ন করতে বাধ্য করছে।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সহজ সত্য হলো—যুক্তরাষ্ট্র জিসিসি দেশগুলোকে রক্ষা করতে পারেনি।’ তার মতে, এই যুদ্ধের ফলে অঞ্চলজুড়ে মার্কিন নিরাপত্তা ছাতার কার্যকারিতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে এবং উপসাগরীয় দেশগুলো ভাবছে ভবিষ্যতে তাদের নিরাপত্তা কৌশল কী হওয়া উচিত।

তবে তিনি উল্লেখ করেন, এর অর্থ এই নয় যে উপসাগরীয় দেশগুলো ইরানের কর্মকাণ্ডে অসন্তুষ্ট নয়। তার ভাষায়, ইরানের সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে তাদের ক্ষোভ এখনো গভীর।

সালমান শেখ আরও বলেন, বর্তমান উত্তেজনার পরিস্থিতিতে তেহরানকেও সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে। একই সময় উপসাগরীয় দেশগুলো নিজেদের মধ্যে ঘনিষ্ঠ আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। তার মতে, ভবিষ্যতে সম্ভাব্য হুমকি মোকাবিলায় তারা আরও শক্তিশালী আঞ্চলিক জোট গঠনের বিষয়েও ভাবছে। এমনকি ন্যাটো ধাঁচের একটি প্রতিরক্ষা জোট গঠনের ধারণাও উপসাগরীয় নেতাদের আলোচনায় উঠে এসেছে বলে তিনি উল্লেখ করেন।

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২