বুধবার, ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

খেলাধুলা

ওয়ানডেতে ২০ সেঞ্চুরি চান হান্নান, তামিম বললেন, ‘আরও বেশি হতে পারে’

ওয়ানডেতে ২০ সেঞ্চুরি চান হান্নান, তামিম বললেন, ‘আরও বেশি হতে পারে’

তানাজিদ হাসান তামিম | ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। আর এই ম্যাচেই প্রথমবারের ওয়ানডে ক্যারিয়ারে সেঞ্চুরির দেখা পেয়েছেন তানজিদ হাসান তামিম। পরে অবশ্য তার সেঞ্চুরি প্রসঙ্গে জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বাঁহাতি ওপেনারের কাছে অন্তত ২০টি সেঞ্চুরি দেখতে চান।

হান্নান লিখেন, “ওয়ানডেতে তামিমের একটা সেঞ্চুরি দেখার অপেক্ষায়’- প্রথম ম্যাচ শেষে লিখেছিলাম। সেই মুহূর্তটা অবশেষে এসেই গেল! প্রথম সেঞ্চুরি সবসময়ই স্পেশাল। আশা করি, ওয়ানডেতে তামিমের নামের পাশে অন্তত ২০টা সেঞ্চুরি দেখব। আমার বিশ্বাস, ওর পক্ষে আমার এই চাওয়াটাও পূরণ করা খুব ভালোভাবেই সম্ভব। ইনশাআল্লাহ।’

পরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিমের কাছে হান্নানের এই পোস্ট প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ চেষ্টা করব (২০টি সেঞ্চুরি করার)। হয়তবা এর থেকেও বেশি হতে পারে। তো স্বপ্ন দেখতে তো কোন সমস্যা নেই। অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ।’

ক্যারিয়ার শেষে কতগুলো ভালো ইনিংস নিজের নামের পাশে দেখতে চান। তামিম বলেন, ‘দেখেন, আসলে আমি এত দূরে তাকাতে চাই না। আমি সব সময় বর্তমানে থাকতে পছন্দ করি। আজকে যেটা হয়েছে, এটা কিন্তু অতীত হয়ে গেছে। সামনে যে সিরিজটা আসবে চেষ্টা করব প্রত্যেক সিরিজের প্রত্যেক ম্যাচে ভালো কিছু অবদান রাখার।’

আরও

‘ওর বয়সে আমি স্কুল যেতাম, তার ব্যাটিং দেখা রোমাঞ্চকর’

খেলাধুলা

‘ওর বয়সে আমি স্কুল যেতাম, তার ব্যাটিং দেখা রোমাঞ্চকর’

নির্ভীক ব্যাটিং করে তুমুল শোরগোল ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী। জাসপ্রিত বুমরাহ, জোফরা আর্চার, ট্রেন্ট বোল্ট ও জশ হ্যাজলউড...

২০২৬-০৪-১২ ১৬:০৫

‘আমি এটার সমর্থক নই’— ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের সমালোচক পোলার্ড

খেলাধুলা

‘আমি এটার সমর্থক নই’— ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের সমালোচক পোলার্ড

আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের বিরুদ্ধে কথা উঠছে জোরালোভাবে। এবার এই নিয়ম নিয়ে অন্যদের সঙ্গে বিরোধের সুর মেলালেন কাইর...

২০২৬-০৪-১২ ১৬:০২

নারী কোচ নিয়োগ দিয়ে জার্মান পুরুষ ক্লাবের ইতিহাস

খেলাধুলা

নারী কোচ নিয়োগ দিয়ে জার্মান পুরুষ ক্লাবের ইতিহাস

জার্মানির ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা বুন্দেস লিগার পুরুষ ক্লাবে প্রথম নারী কোচ নিয়োগ পেয়ে ইতিহাস গড়লেন ম্যারি-লুইস...

২০২৬-০৪-১২ ১৪:৪২