রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

সারা দেশ

ভূমিমন্ত্রী: দেশের মধ্যে মব সৃষ্টি করছে গুপ্ত বাহিনী

ভূমিমন্ত্রী: দেশের মধ্যে মব সৃষ্টি করছে গুপ্ত বাহিনী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, শেখ হাসিনা আমলে বিএনপির ওপর নির্যাতন চালাত হেলমেট বাহিনী। ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পর সেই হেলমেট বাহিনীর মধ্য থেকে বের হয়ে এসেছে গুপ্ত বাহিনী, যা আজ দেশের মধ্যে মব সৃষ্টি করছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমাদের ঘোষণা সবার আগে বাংলাদেশ। কোনো প্রভু নয়, আমরা বন্ধুত্বে বিশ্বাস করি। স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা আরও কঠিন। আজ আমাদের প্রধানমন্ত্রী সেটা বুঝেছেন। বাংলাদেশের মানুষই আমাদের বড় শক্তি। মন্ত্রী, এমপি, মেয়রের দল নয়, বিএনপি কর্মীদের দল। কর্মীরা এই দলের প্রাণ।”

তিনি আরও বলেন, “ইচ্ছা করলে সরকারের ফাঁকা জমি দখল করে অফিস করা যায়। ভূমি মন্ত্রণালয়ের অনেক খাস জায়গা আছে। কিন্তু বিএনপি এমন কাজ করবে না। আমরা মহাসচিবের নামে জায়গা কিনে অফিস করবো।”

আলোচনা সভায় আরও বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের এমপি আবু সাঈদ চাঁদসহ জেলা বিএনপির নেতারা।

আরও

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

সারা দেশ

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের পূর্বনির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। আ...

২০২৬-০৪-১৩ ০৪:৩৩

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

সারা দেশ

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কাজিরবন শহরগাছি আদিবাসী পাড়ায় রবিবার অনুষ্ঠিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের প্রাচীন ঐতিহ্যবাহী ‘আ...

২০২৬-০৪-১৩ ০৩:৪৫

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

সারা দেশ

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় নেতাকর্মীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলের উপজেলা কমিটির যুগ্ম সমন্ব...

২০২৬-০৪-১৩ ০৩:৪২

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

সারা দেশ

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

ফেনীতে লাইসেন্স নবায়ন না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ফেনী প্রাইভেট হাসপাতাল সিলগালা করেছে জেলা প্রশাসন ও জেলা...

২০২৬-০৪-১৩ ০৩:২১

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

সারা দেশ

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের আগে যাওয়ার প্রতিযোগিতার সময় মাঝে চাপা পড়ে ওসমান আলী নামে এক হকারের মৃত্যু হয়েছ...

২০২৬-০৪-১৩ ০৩:১৮

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

সারা দেশ

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রতিবারের মত এবারও দুর্নীতি, মাদক,অবৈধ ব্যবসায়ীদের না...

২০২৬-০৪-১৩ ০৩:১৬