রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

জাতীয়

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে থাকার নিয়ম নিয়ে দূতাবাসের গুরুত্বপূর্ণ বার্তা

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে থাকার নিয়ম নিয়ে দূতাবাসের গুরুত্বপূর্ণ বার্তা

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কত দিন থাকা যাবে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। তারা জানিয়েছে, ভিসার মেয়াদ নয়, বরং ইমিগ্রেশন কর্মকর্তার অনুমোদনই নির্ধারণ করে একজন ভ্রমণকারীর অবস্থানের সময়সীমা।

শনিবার (১১ এপ্রিল) দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ইমিগ্রেশন কর্মকর্তা একজন আন্তর্জাতিক ভ্রমণকারী কত দিন অবস্থান করতে পারবেন, তা নির্ধারণ করেন। এটি ভিজিটর ভিসার মেয়াদের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।

দূতাবাস জানায়, অনেকেই ভুলভাবে মনে করেন ভিসার মেয়াদ যতদিন থাকে, ততদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করা যায়। কিন্তু প্রকৃতপক্ষে, অবস্থানের অনুমোদিত সময় উল্লেখ থাকে I-94 ফর্মে।

এই ফর্মের “Admit Until Date” অনুযায়ীই একজন ভ্রমণকারীর দেশে থাকার সর্বোচ্চ সময় নির্ধারিত হয়।

ভ্রমণকারীদের উদ্দেশ্যে দূতাবাস পরামর্শ দিয়েছে, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর অনলাইনে I-94 ফর্ম যাচাই করে নিজের অনুমোদিত থাকার সময় সম্পর্কে নিশ্চিত হওয়া উচিত। এজন্য নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করারও আহ্বান জানানো হয়েছে।

আরও

ফার্নেস তেলের নতুন দাম ৯৪ টাকা ৬৯ পয়সা, আজ রাত ১২টা থেকে কার্যকর

জাতীয়

ফার্নেস তেলের নতুন দাম ৯৪ টাকা ৬৯ পয়সা, আজ রাত ১২টা থেকে কার্যকর

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরস...

২০২৬-০৪-১৩ ০০:০৪

রাজধানীতে কর্মদিবসের সকালে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

জাতীয়

রাজধানীতে কর্মদিবসের সকালে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানী ঢাকায় সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মমুখী মানুষ।

২০২৬-০৪-১২ ২০:২৭

আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে

জাতীয়

আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে

জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত এবং গ্রাহকদের দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চ...

২০২৬-০৪-১২ ১৭:০৪

শুষ্ক আবহাওয়ায় বাড়তে পারে ঢাকার তাপমাত্রা, গরমে অস্বস্তি বাড়ার শঙ্কা

জাতীয়

শুষ্ক আবহাওয়ায় বাড়তে পারে ঢাকার তাপমাত্রা, গরমে অস্বস্তি বাড়ার শঙ্কা

শুষ্ক আবহাওয়ার প্রভাবে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্ত...

২০২৬-০৪-১২ ১৪:১৬