রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

তেল আবিবের আকাশে হাজারো কাক

তেল আবিবের আকাশে হাজারো কাক

ইসরায়েলের প্রধান নগরী তেল আবিবের আকাশ হঠাৎ করেই হাজারো কাক দিয়ে ঢেকে যায়। গত মঙ্গলবার বিকেলে শহরের সুউচ্চ আজরিয়েলি টাওয়ারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবনের চারপাশে বিশাল এক ঝাঁক কাককে চক্কর দিতে দেখা যায়।

এই অদ্ভুত দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। নেটিজেনদের মধ্যে ব্যাপক জল্পনা ও আতঙ্ক সৃষ্টি হয়। অনেকেই এ দৃশ্যকে ‘হারবিঞ্জার অব ডুম’ বা আসন্ন কোনো মহাবিপর্যের আগাম বার্তা হিসেবে মনে করছেন। বিশেষ করে ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধকালীন পরিস্থিতি মাথায় রেখে অনেকে একে ভয়াবহ সংকেত হিসেবে দেখছেন।

ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা অনুসারে কিছু ব্যবহারকারী এটি বাইবেলের বুক অব রেভেলেশন ১৯:১৭ এর সঙ্গে তুলনা করেছেন, যেখানে স্বর্গদূত আকাশে উড়তে থাকা পাখিদের ঈশ্বরের আহ্বানে জড়ো হওয়ার কথা বলেছেন।

তবে বিজ্ঞানীরা বিষয়টিকে প্রাকৃতিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। পাখি বিশেষজ্ঞদের মতে, এটি কোনো অশুভ লক্ষণ নয়। ইসরায়েল বিশ্বের ব্যস্ত পরিযায়ী পাখি চলাচলের পথে অবস্থিত। প্রতি বসন্তকালে প্রায় ৫০ কোটি পাখি দেশটির আকাশ পথে পরিযায়ী যাত্রা করে। বিশেষ করে হুডেড কাকগুলো শহরের উঁচু এলাকা ও ভবনের চারপাশে দলবদ্ধভাবে জড়ো হয়ে আকাশে বিশাল মহড়া প্রদর্শন করে।

ফলে সাধারণ মানুষের কাছে যা মহাপ্রলয়ের সংকেত মনে হচ্ছে, বিজ্ঞানীদের কাছে তা শুধুই প্রকৃতির নিয়মিত বার্ষিক প্রক্রিয়া।

সূত্র: ডেইলি মেইল

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২