বুধবার, ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

রাজনীতি

সরকার ধাপে ধাপে প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

সরকার ধাপে ধাপে প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, "বিএনপির নেতৃত্বাধীন সরকার নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী ভাতার চেক প্রধানমন্ত্রী বিতরণ করেছেন।"

শনিবার গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে রামপুরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে নুরুল হক আরও বলেন, "জুলাই গণ-অভ্যুত্থানে যেখানে সবচেয়ে বেশি প্রতিরোধ গড়ে উঠেছিল, তার মধ্যে রামপুরা অন্যতম। সেই আন্দোলনে ছাত্র-জনতা জয়ী হয়েছিল এবং ফ্যাসিস্ট সরকারের লোকদের দেশ ছেড়ে পালাতে হয়েছিল। আগামীতে ক্ষমতায় গেলে আমাদের জনগণের ওপর নির্যাতন না করতে হবে।"

দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান বলেন, "জুলাই গণ-অভ্যুত্থানের পর এই সরকার ক্ষমতায় এসেছে। আমরা চাই এই সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে। গণঅধিকার পরিষদ ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও করবে।"

মাহফিলে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে, সহ-সভাপতি রাকিবুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন অন্যান্য নেতৃবৃন্দ।

আরও

বিএনপির বিরুদ্ধে গণতন্ত্রবিরোধী অভিযোগ নাহিদ ইসলামের

রাজনীতি

বিএনপির বিরুদ্ধে গণতন্ত্রবিরোধী অভিযোগ নাহিদ ইসলামের

বিএনপিকে গণতন্ত্রবিরোধী সরকার হিসেবে আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (...

২০২৬-০৪-১১ ২২:৪৫

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার নিষিদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

রাজনীতি

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার নিষিদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ও শিক্ষা উপযোগী পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতে রাজনৈতিক ব্যানার টানানো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা ন...

২০২৬-০৪-১১ ২২:২৭

গুলশানে কূটনৈতিক নৈশভোজ, যুক্তরাষ্ট্র-ভারতসহ ৭ দেশের রাষ্ট্রদূত

রাজনীতি

গুলশানে কূটনৈতিক নৈশভোজ, যুক্তরাষ্ট্র-ভারতসহ ৭ দেশের রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদ...

২০২৬-০৪-১১ ১৯:০০

সিঙ্গাপুরে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

রাজনীতি

সিঙ্গাপুরে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ক্রমেই স্থিতিশীল হয়ে উঠছে।...

২০২৬-০৪-১০ ০৪:৩৬

জামুকা সংশোধন বিল পাস: জামায়াতের আপত্তি, এনসিপির লিখিত সমর্থন

রাজনীতি

জামুকা সংশোধন বিল পাস: জামায়াতের আপত্তি, এনসিপির লিখিত সমর্থন

জাতীয় সংসদে বৃহস্পতিবার (৯ এপ্রিল) জামায়াতের সহযোদ্ধা দলগুলোকে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে চিহ্নিত করা জাতী...

২০২৬-০৪-১০ ০৩:৫৮