রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

জাতীয়

সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া অ্যালাউড নয়: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া অ্যালাউড নয়: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জাতীয় সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত নয়। সংসদ সদস্যদের তিনি অনুরোধ করেন, বক্তৃতার সময় কাগজ না দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস করুন।

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে বাংলাদেশ জামায়াতের সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী এবং ইসলামী আন্দোলনের সংসদ সদস্য অলি উল্লাহকে উদ্দেশ্য করে স্পিকার এ মন্তব্য করেন।

এর আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এই দুই সংসদ সদস্য কাগজ দেখে পুরো বক্তব্য দিয়েছেন।

মাসুদ বিন সাঈদীকে উদ্দেশ্য করে স্পিকার বলেন, “বিনয়ের সঙ্গে দৃষ্টি আকর্ষণ করছি। সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড নয়। আপনি নোট রাখবেন এবং একবার তাকিয়ে হাউজের দিকে দৃষ্টি রেখে বক্তব্য রাখবেন। এটাই আশা করি, এটাই সংসদের রেওয়াজ।”

অলি উল্লাহকে উদ্দেশ্য করে স্পিকার বলেন, “আপনিও আপনার পূর্ববর্তী বক্তার মতো দেখে দেখে পড়েছেন। সংসদে এটি অ্যালাউড নয়। সংসদে না দেখে বলার অভ্যাস করুন। এটি সংসদের রেওয়াজ এবং সকলের মান্য করা উচিত।”

সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, লিখিত বক্তব্য পাঠ করার আগে স্পিকারের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক।

আরও

ফার্নেস তেলের নতুন দাম ৯৪ টাকা ৬৯ পয়সা, আজ রাত ১২টা থেকে কার্যকর

জাতীয়

ফার্নেস তেলের নতুন দাম ৯৪ টাকা ৬৯ পয়সা, আজ রাত ১২টা থেকে কার্যকর

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরস...

২০২৬-০৪-১৩ ০০:০৪

রাজধানীতে কর্মদিবসের সকালে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

জাতীয়

রাজধানীতে কর্মদিবসের সকালে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানী ঢাকায় সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মমুখী মানুষ।

২০২৬-০৪-১২ ২০:২৭

আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে

জাতীয়

আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে

জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত এবং গ্রাহকদের দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চ...

২০২৬-০৪-১২ ১৭:০৪

শুষ্ক আবহাওয়ায় বাড়তে পারে ঢাকার তাপমাত্রা, গরমে অস্বস্তি বাড়ার শঙ্কা

জাতীয়

শুষ্ক আবহাওয়ায় বাড়তে পারে ঢাকার তাপমাত্রা, গরমে অস্বস্তি বাড়ার শঙ্কা

শুষ্ক আবহাওয়ার প্রভাবে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্ত...

২০২৬-০৪-১২ ১৪:১৬