বুধবার, ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আইন-আদালত

সেনা কর্মকর্তাদের মামলার পুনঃতদন্ত চাইলেন ডিফেন্স আইনজীবী

সেনা কর্মকর্তাদের মামলার পুনঃতদন্ত চাইলেন ডিফেন্স আইনজীবী

গুম-খুনসহ জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সেনা কর্মকর্তাদের মামলার পুনঃতদন্ত চেয়েছেন ডিফেন্স আইনজীবী এবিএম হামিদুল মিসবাহ। একইসঙ্গে সেনা আইনে তাদের বিচার চেয়েছেন তিনি।

আজ (বৃহস্পতিবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এ দাবি তোলেন আসামিপক্ষের এই আইনজীবী।

মিসবাহ বলেন, সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে তিনটি মামলা চলমান রয়েছে ট্রাইব্যুনালে। এসব মামলায় চাকরিরত ১৫ জন সেনা কর্মকর্তা গ্রেপ্তার রয়েছেন।

তিনি বলেন, তিনটি মামলাই ট্রাইব্যুনালের অধিক্ষেত্রের মধ্যে পড়ে না। যেহেতু তারা কর্মরত সেনা কর্মকর্তা ছিলেন। আইন দেখলেই বোঝা যাবে এসব মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে না। তাই এখানে শুধু আইসিটি আইন চিন্তা করলেই হবে না। এখানে সেনা আইনও রয়েছে। যেহেতু তারা চাকরিরত সেনা কর্মকর্তা, সেহেতু বিচারটা সেনা আইনেই হওয়া সম্ভব ছিল। তবে এখনও যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কেননা আইনের মধ্যেই সুযোগটা করে দেওয়া আছে যে তাদের বিচার সেনা আইনে হতে পারে।

তদন্তে গাফিলতি হয়েছে কিনা জানতে চাইলে এই আইনজীবী বলেন, সেনা আইন থাকা সত্ত্বেও ট্রাইব্যুনালের আইনকে ঘষামাজা করে সংশোধন আনা হয়েছে। যা সেনা আইনের সঙ্গে সাংঘর্ষিক। অথচ সেনা আইনটি অনেক পুরোনো আইন। তাই আমরা মনে করি এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। অর্থাৎ সেনা কর্মকর্তাদের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা সেনা আইনের সঙ্গে সাংঘর্ষিক।

মিসবাহ বলেন, আমরা অবশ্যই এসব মামলার পুনঃতদন্ত চাইবো। কারণ নিজেদের তাগিদে আত্মসমর্পণ করেছেন ১৫ জন সেনা কর্মকর্তা। তারা বিচারের মুখোমুখি হয়েছেন। তারা চাইলেই অপারগতা প্রকাশ করতে পারতেন। কিন্তু তারা সেটি করেননি। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই এখানে এসেছেন তারা। তবে কোনো অপরাধ করে থাকলে তাদের আইনেই ন্যায়বিচার সম্ভব।

আরও

হাসিনার মামলায় ১২ হাজার কোটি টাকা লেনদেন দাবি, গ্রেপ্তারের নির্দেশ

আইন-আদালত

হাসিনার মামলায় ১২ হাজার কোটি টাকা লেনদেন দাবি, গ্রেপ্তারের নির্দেশ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা ঘিরে ১২ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে দাবি করে ফেসবুকে পোস্ট দেওয়ায় এমএইচ পাট...

২০২৬-০৪-০৮ ১৮:৪০

শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

আইন-আদালত

শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

জুলাই আন্দোলন সংক্রান্ত হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দুই দিনের রিমান্ড...

২০২৬-০৪-০৭ ২২:০১

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ : প্রতিবেদন দাখিলে ফের বাড়ল সময়

আইন-আদালত

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ : প্রতিবেদন দাখিলে ফের বাড়ল সময়

এক যুগ আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞ ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায়...

২০২৬-০৪-০৫ ১৮:৩৪

ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

আইন-আদালত

ওয়াসিমসহ ৬ হত্যা ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালীন ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্র...

২০২৬-০৪-০৫ ১৭:৩৭

বার কাউন্সিলের সদস‍্য নির্বাচনের ভোটগ্রহণ ১৯ মে

আইন-আদালত

বার কাউন্সিলের সদস‍্য নির্বাচনের ভোটগ্রহণ ১৯ মে

সারাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল-এর সদস্য নির্বাচন-২০২৬ এর ভোটগ্রহণ আগামী ১৯ মে অনুষ...

২০২৬-০৪-০৪ ১৮:১৩