বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

সারা দেশ

পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় পেতে যাচ্ছে বগুড়াবাসী

পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় পেতে যাচ্ছে বগুড়াবাসী

বগুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়—এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার গঠন করেছে একটি উচ্চপর্যায়ের কমিটি, যা ইতোমধ্যে কাজ শুরু করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে গঠিত এই কমিটির নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) আলিফ রুদাবা। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ড. মাছুমা হাবিব, সদস্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, ডঃ মোহা. হাছানাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়, জহিরুল ইসলাম, মোঃ ফাহিম ফয়সাল, নাঈম খন্দকার (সদস্য সচিব) কমিটিকে মাত্র ৮ কর্মদিবসের মধ্যে বিদ্যমান আইন সংশোধন করে শিক্ষামন্ত্রীর কাছে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে কাজের অর্ধেক সময় পার হয়ে গেছে এবং সংশ্লিষ্টরা বলছেন, অগ্রগতি আশাব্যঞ্জক।

কেন পরিবর্তন? বিজ্ঞান ও প্রযুক্তি থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ সংশোধনের মাধ্যমে এটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। বিদ্যমান আইনের বাস্তবসম্মত সংশোধন কাঠামোগত পরিবর্তন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় পরিমার্জন। এই উদ্যোগ ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনেও আলোচনার কেন্দ ্রবিন্দুতে এসেছে।

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা বগুড়া প্রেসক্লাবে বক্তব্য দিতে গিয়ে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি উল্লেখ করেছেন। দীর্ঘ ইতিহাস: ২০০১ থেকে ২০২৬, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পথচলা দীর্ঘ ও জটিল, ২০০১ (১৫ জুলাই): জাতীয় সংসদে আইন পাস, ২০১৮: নানা জটিলতায় শিক্ষা কার্যক্রম বন্ধ,২০২৩ (১০ মে): আইন বাস্তবায়নে সরকারি প্রজ্ঞাপন, ২০২৫ (৩ জুন): উপাচার্য হিসেবে ডঃ মোঃ কুদরত-ই-জাহান নিয়োগ, ২০২৬ (২০ জানুয়ারি): বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-এর প্রাথমিক প্রশাসনিক অনুমোদন। 

বর্তমানে বগুড়া শহরের উপশহরে অস্থায়ী কার্যালয় থেকে কার্যক্রম পরিচালনার প্রস্তুতি ছিল। একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হলে বগুড়ায় যুক্ত হতে পারে, একাধিক অনুষদ, বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স, গবেষণা কার্যক্রম, আধুনিক ক্যাম্পাস ও অবকাঠামো এটি শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, অর্থনীতি ও কর্মসংস্থানেও বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

দীর্ঘ ২৪ বছরের অপেক্ষা, বারবার স্থবিরতা আর অনিশ্চয়তার পর বগুড়ার বিশ্ববিদ্যালয় স্বপ্ন আবার নতুন গতি পেয়েছে। ৮ দিনের মধ্যে আইন সংশোধন কতটা বাস্তবসম্মত হয়, আর কবে সত্যিই বগুড়াবাসী একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পা রাখবে।
 

আরও

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

সারা দেশ

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের পূর্বনির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। আ...

২০২৬-০৪-১৩ ০৪:৩৩

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

সারা দেশ

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কাজিরবন শহরগাছি আদিবাসী পাড়ায় রবিবার অনুষ্ঠিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের প্রাচীন ঐতিহ্যবাহী ‘আ...

২০২৬-০৪-১৩ ০৩:৪৫

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

সারা দেশ

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় নেতাকর্মীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলের উপজেলা কমিটির যুগ্ম সমন্ব...

২০২৬-০৪-১৩ ০৩:৪২

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

সারা দেশ

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

ফেনীতে লাইসেন্স নবায়ন না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ফেনী প্রাইভেট হাসপাতাল সিলগালা করেছে জেলা প্রশাসন ও জেলা...

২০২৬-০৪-১৩ ০৩:২১

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

সারা দেশ

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের আগে যাওয়ার প্রতিযোগিতার সময় মাঝে চাপা পড়ে ওসমান আলী নামে এক হকারের মৃত্যু হয়েছ...

২০২৬-০৪-১৩ ০৩:১৮

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

সারা দেশ

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রতিবারের মত এবারও দুর্নীতি, মাদক,অবৈধ ব্যবসায়ীদের না...

২০২৬-০৪-১৩ ০৩:১৬