শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

জাতীয়

অ্যাডিশনাল ডিআইজি সহ পুলিশের ৭ কর্মকর্তা বদলি

অ্যাডিশনাল ডিআইজি সহ পুলিশের ৭ কর্মকর্তা বদলি

পুলিশ প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) রায়হান উদ্দিন খানকে পুলিশ সদর দপ্তরের পারসোনাল ম্যানেজমেন্ট-১ শাখায় বদলি করা হয়েছে। একইসঙ্গে এডিআইজি খন্দকার শামীমা ইয়াছমিনকে পারসোনাল ম্যানেজমেন্ট-১ থেকে রিপেয়ার অ্যান্ড মেইনটেইন্যান্স শাখায় স্থানান্তর করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির স্বাক্ষরিত অফিস আদেশে এসব বদলি কার্যকর করা হয়।

এছাড়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর বিভিন্ন বিভাগেও একাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সচিবালয় নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আব্দুল কাদেরকে ডিবির তেজগাঁও বিভাগে, প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. খালিদ বোরহানকে ট্রাফিক বিভাগে এবং অতিরিক্ত উপকমিশনার আমেনা আক্তারকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিএমও) পশ্চিম বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, পিএমও পশ্চিম বিভাগের অতিরিক্ত উপকমিশনার শারমিন আক্তার চুমকিকে সচিবালয় নিরাপত্তা বিভাগে এবং অতিরিক্ত উপকমিশনার অরিত সরকারকে প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এই রদবদল করা হয়েছে।

আরও

ফার্নেস তেলের নতুন দাম ৯৪ টাকা ৬৯ পয়সা, আজ রাত ১২টা থেকে কার্যকর

জাতীয়

ফার্নেস তেলের নতুন দাম ৯৪ টাকা ৬৯ পয়সা, আজ রাত ১২টা থেকে কার্যকর

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরস...

২০২৬-০৪-১৩ ০০:০৪

রাজধানীতে কর্মদিবসের সকালে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

জাতীয়

রাজধানীতে কর্মদিবসের সকালে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানী ঢাকায় সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মমুখী মানুষ।

২০২৬-০৪-১২ ২০:২৭

আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে

জাতীয়

আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে

জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত এবং গ্রাহকদের দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চ...

২০২৬-০৪-১২ ১৭:০৪

শুষ্ক আবহাওয়ায় বাড়তে পারে ঢাকার তাপমাত্রা, গরমে অস্বস্তি বাড়ার শঙ্কা

জাতীয়

শুষ্ক আবহাওয়ায় বাড়তে পারে ঢাকার তাপমাত্রা, গরমে অস্বস্তি বাড়ার শঙ্কা

শুষ্ক আবহাওয়ার প্রভাবে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্ত...

২০২৬-০৪-১২ ১৪:১৬