বুধবার, ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

খেলাধুলা

‘অপটা’র পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপ জিততে সবচেয়ে এগিয়ে স্পেন

‘অপটা’র পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপ জিততে সবচেয়ে এগিয়ে স্পেন

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ শুরুর মাত্র ৭০ দিন বাকি। ইতিহাসের প্রথমবারের মতো এই আসরে অংশ নেবে ৪৮টি দল, যেখানে উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা থাকবে চরমে। ইতিমধ্যেই ব্রিটিশ পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান ‘অপটা’ সুপারকম্পিউটারের মাধ্যমে সম্ভাব্য চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা করেছে।

স্প্যানিশ দৈনিক মারকার প্রতিবেদনে বলা হয়েছে, অপ্টার পূর্বাভাস অনুযায়ী স্পেন জিততে সবচেয়ে এগিয়ে আছে, তাদের জয়ের সম্ভাবনা ১৫.৮৩ শতাংশ।

দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, সম্ভাবনা ১২.৭৭ শতাংশ। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দলটি।

স্পেন ও ফ্রান্সের পর রয়েছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা, যাদের শিরোপা জয়ের সম্ভাবনা ১০ শতাংশের বেশি। শীর্ষ পাঁচের শেষ স্থানে পর্তুগাল; ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন দলের জয়ের সম্ভাবনা ৬.৯২ শতাংশ।

এদিকে ফুটবল পরাশক্তি ব্রাজিল ও জার্মানি শীর্ষ পাঁচের বাইরে রয়েছে। অপ্টার পূর্বাভাসে তারা যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে অবস্থান করছে।

সূত্র: গোল ডটকম

আরও

‘ওর বয়সে আমি স্কুল যেতাম, তার ব্যাটিং দেখা রোমাঞ্চকর’

খেলাধুলা

‘ওর বয়সে আমি স্কুল যেতাম, তার ব্যাটিং দেখা রোমাঞ্চকর’

নির্ভীক ব্যাটিং করে তুমুল শোরগোল ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী। জাসপ্রিত বুমরাহ, জোফরা আর্চার, ট্রেন্ট বোল্ট ও জশ হ্যাজলউড...

২০২৬-০৪-১২ ১৬:০৫

‘আমি এটার সমর্থক নই’— ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের সমালোচক পোলার্ড

খেলাধুলা

‘আমি এটার সমর্থক নই’— ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের সমালোচক পোলার্ড

আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের বিরুদ্ধে কথা উঠছে জোরালোভাবে। এবার এই নিয়ম নিয়ে অন্যদের সঙ্গে বিরোধের সুর মেলালেন কাইর...

২০২৬-০৪-১২ ১৬:০২

নারী কোচ নিয়োগ দিয়ে জার্মান পুরুষ ক্লাবের ইতিহাস

খেলাধুলা

নারী কোচ নিয়োগ দিয়ে জার্মান পুরুষ ক্লাবের ইতিহাস

জার্মানির ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা বুন্দেস লিগার পুরুষ ক্লাবে প্রথম নারী কোচ নিয়োগ পেয়ে ইতিহাস গড়লেন ম্যারি-লুইস...

২০২৬-০৪-১২ ১৪:৪২