বুধবার, ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

বিনোদন

নতুন করে ভাইরাল সুশান্তের ভিডিও, যে কথা বলেছিলেন প্রয়াত অভিনেতা

নতুন করে ভাইরাল সুশান্তের ভিডিও, যে কথা বলেছিলেন প্রয়াত অভিনেতা

বলিউডে “রিয়েল স্টার” বলতে কাকে বোঝানো উচিত এই প্রশ্নের উত্তরে অনেকের মুখেই একসঙ্গে উঠে আসে একটি নাম সুশান্ত সিং রাজপুত। প্রতিভা, বুদ্ধিমত্তা আর নিজস্ব চিন্তাধারার জন্য তিনি ছিলেন আলাদা আর সেই আলাদা হয়ে ওঠার প্রমাণ মিলেছিল ২০১৮ সালের স্ক্রিন অ্যাওয়ার্ডস মঞ্চে।

২০১৮ সালের স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০১৮–এ ‘রিয়েল স্টার’ পুরস্কার পান সুশান্ত। পুরস্কার গ্রহণের সময় তার বক্তব্য শুধু একটি ধন্যবাদ জ্ঞাপন ছিল না ছিল এক গভীর জীবনদর্শন। মঞ্চে দাঁড়িয়ে তিনি কিংবদন্তি হলিউড অভিনেতা জেমস ডিন–এর একটি উক্তি তুলে ধরেন, “ভালো অভিনেতা হওয়া সহজ নয়। একজন ভালো মানুষ হওয়া আরও কঠিন। আমি চাই—এই দুইটাই হতে, শেষ হওয়ার আগে।”

বর্তমানে এই ভিডিও এখন স্যোশাল মিডিয়াতে ভাইরাল। অভিনেতার অনেক ভক্ত বলছেন, এই কয়েকটি লাইন যেন আজ আরও বেশি অর্থবহ। ভক্তদের অনেকেই মনে করেন মাত্র ৩৪ বছরের জীবনেই তিনি এই দুই পরিচয়ই অর্জন করেছিলেন।

তবে সেদিন মনে কেবল গভীরতা ছিল না সবার সঙ্গে মজাও করেছিলেন সুশান্ত। ভিডিও ক্লিপটি ভাই তবে মঞ্চের সেই সময়টা শুধু দর্শন আর গভীরতায় ভরা ছিল না ছিল মজার কিছু মুহূর্তও। সঞ্চালনায় ছিলেন ভিকি কৌশল ও আয়ুষ্মান খুরানা। মজার ছলে আয়ুষ্মান বলেন, কেদারনাথে (২০১৮) তো আপনাকে একজন মেয়েকে কাঁধে নিয়ে হাঁটতে দেখেছি। আজ একটু ভিকিকে নিয়ে হাঁটুন না। সুশান্তও দেরি করেননি হাসিমুখেই ভিকি কৌশলকে তুলে নেন। মুহূর্তেই জমে ওঠে হল, আর আয়ুষ্মান মজা করে বলেন “বিক্রম আর বেতাল”।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাটে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর পুরো দেশকে নাড়িয়ে দেয়। তার হঠাৎ চলে যাওয়া ঘিরে তৈরি হয় নানা আলোচনা, বিতর্ক ও আবেগঘন প্রতিক্রিয়া। সময়ের সঙ্গে সঙ্গে অনেক পুরস্কার, অনেক অনুষ্ঠানই মানুষ ভুলে যায়। কিন্তু কিছু মুহূর্ত থেকে যায় কারণ সেগুলো শুধু বিনোদন নয়, চিন্তার খোরাক দেয়। সুশান্তের ভাইরাল ভিডিওটি নিয়ে এখন তাই আলোচনা করছে তার ভক্তরা।

আরও

অভিনয় থেকে রাজনীতির মাঠে, যত টাকার মালিক কোয়েল মল্লিক

বিনোদন

অভিনয় থেকে রাজনীতির মাঠে, যত টাকার মালিক কোয়েল মল্লিক

রাজ্যসভার নতুন সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর থেকেই আলোচনায় টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। স্বামী ও সন্তানকে সঙ্গে নিয়ে...

২০২৬-০৪-১১ ১৮:১৬

টালিউডে ব্যস্ততা বাড়ছে চঞ্চল চৌধুরীর, নতুন সিনেমা ‘আজাদি’র কাজ শেষ

বিনোদন

টালিউডে ব্যস্ততা বাড়ছে চঞ্চল চৌধুরীর, নতুন সিনেমা ‘আজাদি’র কাজ শেষ

২০২৪ সালে সৃজিত মুখার্জীর ‘পদাতিক’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক ঘটে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর। প্রথম সিনেমাতেই দর্...

২০২৬-০৪-১১ ০৩:৫৫

বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা

বিনোদন

বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম বিপাশা হায়াত। মঞ্চ থেকে টিভি ও চলচ্চিত্রে অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শকদের।...

২০২৬-০৪-১০ ১৭:৫৬

মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক

বিনোদন

মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক

ইংরেজি বিখ্যাত কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের মঞ্চ নাটক এবং টেলিভিশনের ‘গেম অব থ্রোনস’ ও ‘দিস টাউন’-এ অভিনয়ের মাধ্...

২০২৬-০৪-১০ ০৩:১৪