মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

সারা দেশ

নীলফামারীতে ঈদ উপহার নিয়ে ছিন্নমূল মানুষের পাশে ইয়ামাহা রাইডার্স ক্লাব

নীলফামারীতে ঈদ উপহার নিয়ে ছিন্নমূল মানুষের পাশে ইয়ামাহা রাইডার্স ক্লাব

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নীলফামারীতে অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি)। রোববার (১৫ মার্চ) বিকেলে নীলফামারী শহরের বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে ঈদের উপহার বিতরণ করেন সংগঠনটির সদস্যরা।

উপহারের প্রতিটি প্যাকেটে ছিল তিন প্যাকেট সেমাই, তিন প্যাকেট দুধ ও এক প্যাকেট চিনি।

এ সময় উপস্থিত ছিলেন ইয়ামাহা রাইডার্স ক্লাবের উপদেষ্টা ও সরকার মটরসের স্বত্বাধিকারী মনোজ সরকার, ক্লাবের মডারেটর মেহেদী হাসান জীবন, সোহেব আহমেদ সজিব এবং সদস্য আসাদুজ্জামান আকাশসহ অন্যান্য সদস্যরা।

ক্লাবের সদস্যরা জানান, প্রতিবছরের মতো এবারও ঈদকে সামনে রেখে অসহায় ও ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের ভাষ্য, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান সংগঠনটির সদস্যরা।

ক্লাবের মডারেটর মেহেদী হাসান জীবন বলেন, “আমরা বিভিন্ন সময় সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ঈদকে সামনে রেখে এবারও সামর্থ্য অনুযায়ী তাদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে, যাতে তারাও ঈদের আনন্দ কিছুটা হলেও উপভোগ করতে পারেন।”

আরও

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

সারা দেশ

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের পূর্বনির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। আ...

২০২৬-০৪-১৩ ০৪:৩৩

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

সারা দেশ

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কাজিরবন শহরগাছি আদিবাসী পাড়ায় রবিবার অনুষ্ঠিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের প্রাচীন ঐতিহ্যবাহী ‘আ...

২০২৬-০৪-১৩ ০৩:৪৫

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

সারা দেশ

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় নেতাকর্মীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলের উপজেলা কমিটির যুগ্ম সমন্ব...

২০২৬-০৪-১৩ ০৩:৪২

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

সারা দেশ

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

ফেনীতে লাইসেন্স নবায়ন না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ফেনী প্রাইভেট হাসপাতাল সিলগালা করেছে জেলা প্রশাসন ও জেলা...

২০২৬-০৪-১৩ ০৩:২১

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

সারা দেশ

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের আগে যাওয়ার প্রতিযোগিতার সময় মাঝে চাপা পড়ে ওসমান আলী নামে এক হকারের মৃত্যু হয়েছ...

২০২৬-০৪-১৩ ০৩:১৮

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

সারা দেশ

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রতিবারের মত এবারও দুর্নীতি, মাদক,অবৈধ ব্যবসায়ীদের না...

২০২৬-০৪-১৩ ০৩:১৬