বুধবার, ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

বিনোদন

মেগাবাজেটে রোম্যান্টিক সিনেমায় কিং খান

মেগাবাজেটে রোম্যান্টিক সিনেমায় কিং খান

শাহরুখ খান | ছবি: সংগৃহীত

বলিউডের কিং শাহরুখ খান। গত এক দশক ধরে পর্দায় তার সেই চেনা রোম্যান্টিক অবতারের জন্য অপেক্ষায় ছিলেন ভক্তরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। অ্যাকশন হিরোর খোলস ছেড়ে আবারও প্রেমিকের বেশে পর্দায় ফিরছেন বলিউড বাদশা।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়,  ‘কিং’ সিনেমার কাজ শেষ করেই বড়সড় ধামাকা দিতে চলেছেন শাহরুখ। দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে বক্স অফিসে ঝড় তুললেও সেখানে রোম্যান্সের চেয়ে অ্যাকশনের আধিপত্যই ছিল বেশি। এবার শোনা যাচ্ছে, শাহরুখ তার পরবর্তী মেগাবাজেট প্রজেক্টের জন্য সম্পূর্ণ রোম্যান্টিক একটি চিত্রনাট্য বেছে নিয়েছেন।

শাহরুখ ইতোমধ্যেই কয়েকজন লেখক ও পরিচালকের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। একটি বিশেষ চিত্রনাট্য তার মন ছুঁয়ে গেছে। নতুন এই সিনেমাটি নাকি বাদশার ক্যারিয়ারের ব্লকবাস্টার ‘ম্যায় হুঁ না’র ধাঁচে তৈরি হতে যাচ্ছে। এমনকি এটি সেই ছবির সিক্যুয়েল হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

আর বড় এই প্রজেক্টের হাল ধরতে পারেন শাহরুখের প্রিয় বন্ধু ও সফল নির্মাতা ফারহা খান। টানা কয়েক বছর অ্যাকশন সিনেমা করতে গিয়ে বারবার চোটের সম্মুখীন হয়েছেন শাহরুখ। ‘পাঠান’ থেকে শুরু করে আসন্ন ‘কিং’ পর্যন্ত হাড়ভাঙা খাটুনি ও স্টান্ট করতে গিয়ে চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

শরীরের ওপর বাড়তি চাপ না দিতেই এবার রোম্যান্টিক ঘরানায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এটি কেবল সাধারণ প্রেমের গল্প নয় বরং পরিণত বয়সের এক বাস্তবধর্মী প্রেমের আখ্যান হতে যাচ্ছে। এই সিনেমার বাজেট হবে আকাশচুম্বী। ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক হলো, এই মেগাবাজেট রোম্যান্টিক ড্রামায় দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে শাহরুখকে। 

চিত্রনাট্যের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। সব ঠিক থাকলে আগামী জুন মাসে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আর ২০২৭ সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে শুরু হতে পারে এই প্রতীক্ষিত সিনেমার শুটিং।

আরও

অভিনয় থেকে রাজনীতির মাঠে, যত টাকার মালিক কোয়েল মল্লিক

বিনোদন

অভিনয় থেকে রাজনীতির মাঠে, যত টাকার মালিক কোয়েল মল্লিক

রাজ্যসভার নতুন সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর থেকেই আলোচনায় টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। স্বামী ও সন্তানকে সঙ্গে নিয়ে...

২০২৬-০৪-১১ ১৮:১৬

টালিউডে ব্যস্ততা বাড়ছে চঞ্চল চৌধুরীর, নতুন সিনেমা ‘আজাদি’র কাজ শেষ

বিনোদন

টালিউডে ব্যস্ততা বাড়ছে চঞ্চল চৌধুরীর, নতুন সিনেমা ‘আজাদি’র কাজ শেষ

২০২৪ সালে সৃজিত মুখার্জীর ‘পদাতিক’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক ঘটে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর। প্রথম সিনেমাতেই দর্...

২০২৬-০৪-১১ ০৩:৫৫

বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা

বিনোদন

বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম বিপাশা হায়াত। মঞ্চ থেকে টিভি ও চলচ্চিত্রে অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শকদের।...

২০২৬-০৪-১০ ১৭:৫৬

মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক

বিনোদন

মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক

ইংরেজি বিখ্যাত কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের মঞ্চ নাটক এবং টেলিভিশনের ‘গেম অব থ্রোনস’ ও ‘দিস টাউন’-এ অভিনয়ের মাধ্...

২০২৬-০৪-১০ ০৩:১৪