সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

জাতীয়

মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে জ্বালানি আমদানিতে অতিরিক্ত ব্যয় হবে: অর্থমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে জ্বালানি আমদানিতে অতিরিক্ত ব্যয় হবে: অর্থমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে দেশের জ্বালানি আমদানিতে অতিরিক্ত অর্থ ব্যয় হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, “জ্বালানি আমদানিতে অতিরিক্ত অর্থ যোগানের বিষয়ে সরকারের পরিকল্পনা আমাদের আলোচনার মধ্যে রয়েছে। স্প্রিং মিটিংয়ে ওয়াশিংটনে বিস্তারিত আলোচনা হবে।”

আইএমএফের ঋণ আদায়ের প্রসঙ্গে তিনি জানান, “হ্যাঁ, আলাপ-আলোচনা চলছে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে যেগুলো সম্ভব নয়, সেগুলো ক্রমান্বয়ে করতে হবে। একসঙ্গে সব করা সম্ভব নয়। অর্থনীতি যে অবস্থায় দাঁড়িয়ে আছে, সেখান থেকে উত্তরণ করতে আমাদের ধাপে ধাপে পরিকল্পনা করতে হবে।”

মন্ত্রী জানান, জুলাইয়ে পরবর্তী রিভিউতে ঋণ সংক্রান্ত আলোচনার বিষয়ে সিদ্ধান্ত হবে। বর্তমানে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার প্রদানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী আরও বলেন, “আমাদের সরকারের এক মাস হয়েছে। এই সময়ে রমজান মাসও ছিল। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তেলের জ্বালানি সংকট সত্ত্বেও পরিবহন ব্যবস্থা সচল ছিল। ঈদের সময় সবাই বাড়ি যেতে পেরেছে, ভাড়া বাড়েনি এবং দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল। গার্মেন্টস খাতেও কোনো অস্থিরতা দেখা দেয়নি; শ্রমিকদের বেতন সঠিক সময়ে প্রদান করা হয়েছে।”

তিনি উল্লেখ করেন, “সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়ার কারণে রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল। তেলের বড় সংকট থাকা সত্ত্বেও পরিবহন বন্ধ হয়নি এবং গার্মেন্টস শ্রমিকদের বেতন সময়ে দেওয়া হয়েছে। এ পর্যন্ত আমরা অর্থনৈতিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে চেষ্টা করে যাচ্ছি।”

আরও

ফার্নেস তেলের নতুন দাম ৯৪ টাকা ৬৯ পয়সা, আজ রাত ১২টা থেকে কার্যকর

জাতীয়

ফার্নেস তেলের নতুন দাম ৯৪ টাকা ৬৯ পয়সা, আজ রাত ১২টা থেকে কার্যকর

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরস...

২০২৬-০৪-১৩ ০০:০৪

রাজধানীতে কর্মদিবসের সকালে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

জাতীয়

রাজধানীতে কর্মদিবসের সকালে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানী ঢাকায় সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মমুখী মানুষ।

২০২৬-০৪-১২ ২০:২৭

আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে

জাতীয়

আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে

জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত এবং গ্রাহকদের দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চ...

২০২৬-০৪-১২ ১৭:০৪

শুষ্ক আবহাওয়ায় বাড়তে পারে ঢাকার তাপমাত্রা, গরমে অস্বস্তি বাড়ার শঙ্কা

জাতীয়

শুষ্ক আবহাওয়ায় বাড়তে পারে ঢাকার তাপমাত্রা, গরমে অস্বস্তি বাড়ার শঙ্কা

শুষ্ক আবহাওয়ার প্রভাবে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্ত...

২০২৬-০৪-১২ ১৪:১৬