মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

সারা দেশ

মাথায় ঝুড়ি নিয়ে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মোশারফ

মাথায় ঝুড়ি নিয়ে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মোশারফ

বগুড়া জেলার কাহালু উপজেলায় জিয়া খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুর ১টার দিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বগুড়ার বাস্তবায়নে ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জিয়া খালের প্রায় ১ দশমিক ৪০০ কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাথায় ঝুড়ি নিয়ে প্রতীকীভাবে মাটি বহনের মাধ্যমে কাজের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মোশারফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন বলেন, খালটি পুনঃখনন করা হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার অনেকটাই সমাধান হবে। এতে কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং কৃষি উৎপাদনও বৃদ্ধি পাবে। পাশাপাশি স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, খাল ও জলাধারগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে এলাকার পরিবেশ ও কৃষি ব্যবস্থা টেকসই করা সম্ভব।

স্থানীয় কৃষক জাহিদুল ইসলাম বলেন, খালটি পুনঃখনন করা হলে বর্ষা মৌসুমে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন হবে। এতে কৃষিকাজসহ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়ার কর্মকর্তাবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

সারা দেশ

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের পূর্বনির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। আ...

২০২৬-০৪-১৩ ০৪:৩৩

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

সারা দেশ

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কাজিরবন শহরগাছি আদিবাসী পাড়ায় রবিবার অনুষ্ঠিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের প্রাচীন ঐতিহ্যবাহী ‘আ...

২০২৬-০৪-১৩ ০৩:৪৫

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

সারা দেশ

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় নেতাকর্মীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলের উপজেলা কমিটির যুগ্ম সমন্ব...

২০২৬-০৪-১৩ ০৩:৪২

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

সারা দেশ

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

ফেনীতে লাইসেন্স নবায়ন না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ফেনী প্রাইভেট হাসপাতাল সিলগালা করেছে জেলা প্রশাসন ও জেলা...

২০২৬-০৪-১৩ ০৩:২১

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

সারা দেশ

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের আগে যাওয়ার প্রতিযোগিতার সময় মাঝে চাপা পড়ে ওসমান আলী নামে এক হকারের মৃত্যু হয়েছ...

২০২৬-০৪-১৩ ০৩:১৮

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

সারা দেশ

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রতিবারের মত এবারও দুর্নীতি, মাদক,অবৈধ ব্যবসায়ীদের না...

২০২৬-০৪-১৩ ০৩:১৬