রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

খামেনি কি চিকিৎসায় রাশিয়ায়? জল্পনায় নীরব মস্কো

খামেনি কি চিকিৎসায় রাশিয়ায়? জল্পনায় নীরব মস্কো

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে চিকিৎসার জন্য রাশিয়ায় নেওয়া হয়েছে—এমন এক প্রতিবেদনের বিষয়ে সরাসরি কিছু বলেনি রুশ প্রেসিডেন্সি। তবে খবরটি অস্বীকারও করেনি তারা, ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

সোমবার (১৬ মার্চ) মস্কোয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্সির মুখপাত্র জানান, এ ধরনের প্রতিবেদনের ওপর তারা মন্তব্য করতে চান না।

একই সময়ে তেহরান থেকেও খামেনির শারীরিক অবস্থা বা অবস্থান সম্পর্কে নতুন কোনো তথ্য জানানো হয়নি। শুধু একটি খবরে বলা হয়েছে, তিনি রেভল্যুশনারি গার্ডের জ্যেষ্ঠ জেনারেল মোহসেন রেজাইকে সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন।

কুয়েতভিত্তিক একটি পত্রিকার প্রতিবেদনে দাবি করা হয়, গত ১২ মার্চ তাকে একটি রুশ বিমানে করে মস্কোয় নেওয়া হয়েছে। তেহরানে হামলায় আহত হওয়ার পর যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে চিকিৎসা সম্ভব হচ্ছিল না বলেও উল্লেখ করা হয়।

এদিকে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধ আরও তীব্র হয়েছে। উপসাগরীয় বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামোতে হামলা অব্যাহত রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর ও দুবাই বিমানবন্দরসহ কাতার, বাহরাইন ও সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে।

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনাও বেড়েছে। ইরানের রেভল্যুশনারি গার্ড হুঁশিয়ারি দিয়েছে, তারা সংঘাত লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতেও ছড়িয়ে দিতে পারে।

তারা যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরীর উপস্থিতিকে সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সহায়তাকারী স্থাপনাগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছে।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইরান যুদ্ধবিরতিতে আগ্রহী নয় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনাও নেই। তিনি বলেন, যুদ্ধ চলবে এবং এটি সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হবে।

এ পরিস্থিতিতে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলো ও যুক্তরাজ্য এক যৌথ বিবৃতিতে ইরানকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সংলাপ ও কূটনৈতিক সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে।

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২