শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

সারা দেশ

খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনে কাল দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনে কাল দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামীকাল সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এ সফরকে কেন্দ্র করে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

দলীয় সূত্র জানায়, সকাল ৯টায় বিমানযোগে তিনি সৈয়দপুর বিমানবন্দর-এ অবতরণ করবেন। সেখান থেকে বিশেষ বুলেটপ্রুফ বাসে করে সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেবেন।

সফরের অংশ হিসেবে দিনাজপুরের কাহারোল উপজেলা-এর বলরামপুর সাহাপাড়া এলাকায় প্রায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। এ কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী খাল পুনঃখনন কার্যক্রমের সূচনা হবে। একই সঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৩টি জেলার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তান-এ গিয়ে তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হক (চকলেট)সহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন।

এদিকে সফরকে ঘিরে দিনাজপুরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি দেখা গেছে। দলটির স্থানীয় নেতারা জানিয়েছেন, কর্মসূচিকে সফল করতে ইতোমধ্যে সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

সফরের সংক্ষিপ্ত সূচি

সকাল ৯টা: তারেক রহমান-এর আগমন সৈয়দপুর বিমানবন্দর

সৈয়দপুর হয়ে দিনাজপুরে যাত্রা

কাহারোল উপজেলা-এর বলরামপুর সাহাপাড়ায় খাল পুনঃখনন উদ্বোধন

ভার্চুয়ালি ৫৩ জেলার প্রকল্প উদ্বোধন

দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তান-এ পারিবারিক কবর জিয়ারত

আরও

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

সারা দেশ

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের পূর্বনির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। আ...

২০২৬-০৪-১৩ ০৪:৩৩

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

সারা দেশ

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কাজিরবন শহরগাছি আদিবাসী পাড়ায় রবিবার অনুষ্ঠিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের প্রাচীন ঐতিহ্যবাহী ‘আ...

২০২৬-০৪-১৩ ০৩:৪৫

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

সারা দেশ

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় নেতাকর্মীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলের উপজেলা কমিটির যুগ্ম সমন্ব...

২০২৬-০৪-১৩ ০৩:৪২

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

সারা দেশ

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

ফেনীতে লাইসেন্স নবায়ন না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ফেনী প্রাইভেট হাসপাতাল সিলগালা করেছে জেলা প্রশাসন ও জেলা...

২০২৬-০৪-১৩ ০৩:২১

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

সারা দেশ

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের আগে যাওয়ার প্রতিযোগিতার সময় মাঝে চাপা পড়ে ওসমান আলী নামে এক হকারের মৃত্যু হয়েছ...

২০২৬-০৪-১৩ ০৩:১৮

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

সারা দেশ

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রতিবারের মত এবারও দুর্নীতি, মাদক,অবৈধ ব্যবসায়ীদের না...

২০২৬-০৪-১৩ ০৩:১৬