বুধবার, ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

রাজনীতি

‘জুলাইয়ের টেন্ডার শুধু বিরোধীদলের নয়’- সংসদে পার্থ

‘জুলাইয়ের টেন্ডার শুধু বিরোধীদলের নয়’- সংসদে পার্থ

সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, জুলাই আন্দোলনের দাবিকে কেন্দ্র করে এককভাবে কোনো দল কৃতিত্ব দাবি করতে পারে না। একই সঙ্গে তিনি সরকারকে আরও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের আনা মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

পার্থ বলেন, “জুলাইয়ের টেন্ডার একমাত্র বিরোধীদলই নিয়েছে— বিষয়টি এমন নয়।” তিনি জোর দিয়ে বলেন, সংবিধানের বাইরে গিয়ে কোনো ‘সংস্কার পরিষদ’ গঠন না করে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই প্রয়োজনীয় সংশোধন আনা উচিত।

তিনি আরও বলেন, সংস্কার ও সংশোধনের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। জুলাই সনদের বিষয়গুলো সংবিধানের ভেতর থেকেই এবং সাংবিধানিক রীতিনীতি মেনেই বাস্তবায়ন করা উচিত। অন্যথায় শব্দের মারপ্যাঁচে জনগণকে বিভ্রান্ত করার আশঙ্কা রয়েছে।

বিরোধীদলের সমালোচনা করে তিনি বলেন, “আমরা গণভোটে বিশ্বাস করি, কারণ আমরা জনগণের ক্ষমতায়নে আস্থাশীল।” তিনি জানান, জনগণের ম্যান্ডেট নিয়েই সংসদে এসে তারা সংবিধানের ভেতর থেকেই প্রয়োজনীয় পরিবর্তন আনতে চান।

আরও

বিএনপির বিরুদ্ধে গণতন্ত্রবিরোধী অভিযোগ নাহিদ ইসলামের

রাজনীতি

বিএনপির বিরুদ্ধে গণতন্ত্রবিরোধী অভিযোগ নাহিদ ইসলামের

বিএনপিকে গণতন্ত্রবিরোধী সরকার হিসেবে আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (...

২০২৬-০৪-১১ ২২:৪৫

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার নিষিদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

রাজনীতি

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার নিষিদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ও শিক্ষা উপযোগী পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতে রাজনৈতিক ব্যানার টানানো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা ন...

২০২৬-০৪-১১ ২২:২৭

গুলশানে কূটনৈতিক নৈশভোজ, যুক্তরাষ্ট্র-ভারতসহ ৭ দেশের রাষ্ট্রদূত

রাজনীতি

গুলশানে কূটনৈতিক নৈশভোজ, যুক্তরাষ্ট্র-ভারতসহ ৭ দেশের রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদ...

২০২৬-০৪-১১ ১৯:০০

সিঙ্গাপুরে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

রাজনীতি

সিঙ্গাপুরে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ক্রমেই স্থিতিশীল হয়ে উঠছে।...

২০২৬-০৪-১০ ০৪:৩৬

জামুকা সংশোধন বিল পাস: জামায়াতের আপত্তি, এনসিপির লিখিত সমর্থন

রাজনীতি

জামুকা সংশোধন বিল পাস: জামায়াতের আপত্তি, এনসিপির লিখিত সমর্থন

জাতীয় সংসদে বৃহস্পতিবার (৯ এপ্রিল) জামায়াতের সহযোদ্ধা দলগুলোকে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে চিহ্নিত করা জাতী...

২০২৬-০৪-১০ ০৩:৫৮