শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

সারা দেশ

জিয়ার নাম সামনে আসবে তাই বিগত সরকার খাল খননের উদ্যোগ নেয়নি : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জিয়ার নাম সামনে আসবে তাই বিগত সরকার খাল খননের উদ্যোগ নেয়নি : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শুধুমাত্র রাজনীতির সংকীর্ণতার কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়েছে। খাল খননে জিয়াউর রহমানের নাম সামনে চলে আসবে তাই বিগত সরকার খাল খননের কোন উদ্যোগ নেয়নি।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শুধুমাত্র রাজনীতির সংকীর্ণতার কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়েছে। খাল খননে জিয়াউর রহমানের নাম সামনে চলে আসবে তাই বিগত সরকার খাল খননের কোন উদ্যোগ নেয়নি। কিন্তু আমরা এই অঞ্চলের মানুষের দুঃখ-কষ্টের একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে চাই। শনিবার যশোরের কেশবপুর উপজেলার বুরুলি খাল পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  সকালে বুরুলি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অংশে খনন কাজের উদ্বোধন করেন তিনি। কপোতাক্ষ নদ সংলগ্ন এলাকায় বছরের পর বছর ধরে জলাবদ্ধতার শিকার মানুষ। এই সংকট থেকে মুক্তি দিতে কপোতাক্ষ নদ ও তৎসংলগ্ন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের আওতায় শুরু হয়েছে বুরুলি খালের তিন কিলোমিটার খনন কাজ। খনন কাজ উদ্বোধন শেষে তিনি চারাগাছ রোপণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন, তারেক রহমানের সরকার মানুষের দুঃখ কষ্টের সমব্যাথী। এজন্য এ অঞ্চলের মানুষের সমস্যার সমাধান করতে চায়। বিগত সরকার উন্নয়নের নামে পকেট ভারি না করলে ভবদহের সমস্যার সমাধান এতদিনে হয়ে যেতো। 

প্রতিমন্ত্রী স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে বর্ষার আগে বাঁধ অপসারণ ও স্লুইচ গেট সচল করার ওপর জোর দেন। যাতে বর্ষার আগে গত বছরের জলাবদ্ধতার কষ্ট অন্তত এবার ৫০ শতাংশ লাঘব করা যায়। একইসাথে সেনাবাহিনী পরিচালিত এই কাজে তরুণ সমাজকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

এদিকে খনন কাজ শুরু হওয়ায় আশার আলো দেখছেন ভুক্তভোগী এলাকাবাসী। তাদের প্রত্যাশা, এবার হয়তো সত্যিই মুক্তি মিলবে পানিবন্দী জীবন থেকে।

আরও

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

সারা দেশ

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের পূর্বনির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। আ...

২০২৬-০৪-১৩ ০৪:৩৩

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

সারা দেশ

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কাজিরবন শহরগাছি আদিবাসী পাড়ায় রবিবার অনুষ্ঠিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের প্রাচীন ঐতিহ্যবাহী ‘আ...

২০২৬-০৪-১৩ ০৩:৪৫

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

সারা দেশ

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় নেতাকর্মীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলের উপজেলা কমিটির যুগ্ম সমন্ব...

২০২৬-০৪-১৩ ০৩:৪২

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

সারা দেশ

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

ফেনীতে লাইসেন্স নবায়ন না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ফেনী প্রাইভেট হাসপাতাল সিলগালা করেছে জেলা প্রশাসন ও জেলা...

২০২৬-০৪-১৩ ০৩:২১

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

সারা দেশ

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের আগে যাওয়ার প্রতিযোগিতার সময় মাঝে চাপা পড়ে ওসমান আলী নামে এক হকারের মৃত্যু হয়েছ...

২০২৬-০৪-১৩ ০৩:১৮

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

সারা দেশ

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রতিবারের মত এবারও দুর্নীতি, মাদক,অবৈধ ব্যবসায়ীদের না...

২০২৬-০৪-১৩ ০৩:১৬