সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

সারা দেশ

ঝিনাইদহে তেল সংকট, অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ

ঝিনাইদহে তেল সংকট, অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ

ঝিনাইদহে তেল সংকটের কারণে অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। এতে বাস, ট্রাক ও মোটরসাইকেলের চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। প্রায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে অধিকাংশ পাম্পে কোনো ধরনের জ্বালানি তেল সরবরাহ হচ্ছে না।

রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯টা পর্যন্ত তেল পাম্পগুলোতে এমন পরিস্থিতি দেখা গেছে।

স্থানীয় ফিলিং স্টেশন মালিকদের অভিযোগ, চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় গত তিন দিন ধরে তেল সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে। এর ফলে গত প্রায় ৪৮ ঘণ্টা ধরে তারা পাম্পে কোনো তেলই পাচ্ছেন না। এতে বাধ্য হয়ে অধিকাংশ পাম্প বন্ধ রাখতে হচ্ছে।

জানা গেছে, ঝিনাইদহ-কুষ্টিয়া ও ঝিনাইদহ-যশোর মহাসড়কের দুই পাশে প্রায় ১৪টি ফিলিং স্টেশন রয়েছে। অন্যদিকে ঝিনাইদহ-মাগুরা ও ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে রয়েছে আরও প্রায় ৮টি ফিলিং স্টেশন। এসব মিলিয়ে মোট ২২টি ফিলিং স্টেশনের অধিকাংশেই গতকাল বেলা ১১টার পর থেকে সব ধরনের জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।

খুলনার তিনটি ডিপো থেকে প্রায় ৪৮ ঘণ্টা ধরে কোনো ধরনের তেল গ্রহণ করছে না ফিলিং স্টেশন মালিকরা। তাদের অভিযোগ, চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় তারা তেল নিচ্ছেন না।

হান্নান ফিলিং স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, প্রায় ৪৮ ঘণ্টা ধরে তারা কোনো তেল পাননি। তবে আজ সকালে তেল আনার জন্য একটি গাড়ি খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, রাতের মধ্যেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। তবে খুলনায় এখনো দীর্ঘ সিরিয়াল রয়েছে।

ট্রাকচালক সবুজ হোসেন বলেন, কয়েকদিন ধরে তাদের গাড়ি পড়ে আছে। সামনে ঈদ, গাড়ি চালাতে না পারলে পরিবারের সদস্যদের নিয়ে খুবই মানবেতর জীবনযাপন করতে হবে। তিনি সরকারের কাছে আকুল আবেদন জানান, অতি দ্রুত তেলের এই সংকট নিরসন করা হোক।

আরও

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

সারা দেশ

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের পূর্বনির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। আ...

২০২৬-০৪-১৩ ০৪:৩৩

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

সারা দেশ

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কাজিরবন শহরগাছি আদিবাসী পাড়ায় রবিবার অনুষ্ঠিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের প্রাচীন ঐতিহ্যবাহী ‘আ...

২০২৬-০৪-১৩ ০৩:৪৫

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

সারা দেশ

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় নেতাকর্মীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলের উপজেলা কমিটির যুগ্ম সমন্ব...

২০২৬-০৪-১৩ ০৩:৪২

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

সারা দেশ

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

ফেনীতে লাইসেন্স নবায়ন না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ফেনী প্রাইভেট হাসপাতাল সিলগালা করেছে জেলা প্রশাসন ও জেলা...

২০২৬-০৪-১৩ ০৩:২১

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

সারা দেশ

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের আগে যাওয়ার প্রতিযোগিতার সময় মাঝে চাপা পড়ে ওসমান আলী নামে এক হকারের মৃত্যু হয়েছ...

২০২৬-০৪-১৩ ০৩:১৮

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

সারা দেশ

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রতিবারের মত এবারও দুর্নীতি, মাদক,অবৈধ ব্যবসায়ীদের না...

২০২৬-০৪-১৩ ০৩:১৬