সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

ইসরায়েলে একযোগে হামলা ইরান-লেবাননের, শতাধিক শহরে বেজে উঠল সাইরেন

ইসরায়েলে একযোগে হামলা ইরান-লেবাননের, শতাধিক শহরে বেজে উঠল সাইরেন

ইসরায়েলে একযোগে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সমন্বিত এই আক্রমণের সময় ইসরায়েলের ১০০টিরও বেশি শহরে সতর্কসংকেত বেজে ওঠে। খবর আল জাজিরার।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, লেবানন থেকে হিজবুল্লাহ রকেট হামলা চালানোর সময় ইরান থেকেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ফলে একই সময়ে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজতে শুরু করে এবং আশ্রয়কেন্দ্রে ছুটে যায় সেখানকার বাসিন্দারা।

এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে, হাইফা উপকূলে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর ধ্বংসাবশেষ পড়ে অবকাঠামোর ক্ষতি হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানায়, প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করা হলেও এর অংশবিশেষ শহরের বিভিন্ন এলাকায় পড়ে।

অন্যদিকে ইসরায়েলের মধ্যাঞ্চলেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি ঢেউ শনাক্ত করার পর দেশজুড়ে সতর্কসংকেত জারি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

বিশেষ করে বৃহত্তর তেল আবিব, জেরুজালেম ও আশদোদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে সাইরেন বাজতে থাকে এবং বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় এসব বিস্ফোরণ ঘটে।

সূত্র: আনাদোলু এজেন্সি

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২