বুধবার, ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে ফ্লাইট বাতিল অব্যাহত

ইরান যুদ্ধের প্রভাবে ফ্লাইট বাতিল অব্যাহত

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক উত্তেজনার জেরে বিশ্বব্যাপী বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দুবাই, দোহা ও আবুধাবিসহ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোর কার্যক্রম ব্যাহত হওয়ায় অনেক যাত্রী নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারছেন না।

এ পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন এয়ারলাইনস ফ্লাইট বাতিল বা সীমিত আকারে পরিচালনা করছে।

এয়ার কানাডা তেল আবিবের ফ্লাইট ২ মে পর্যন্ত এবং দুবাইয়ের ফ্লাইট ৩০ এপ্রিল পর্যন্ত বাতিল করেছে। এয়ার ফ্রান্স তেল আবিব ও বৈরুতের ফ্লাইট ৪ এপ্রিল পর্যন্ত এবং দুবাই ও রিয়াদের ফ্লাইট ৩১ মার্চ পর্যন্ত স্থগিত রেখেছে। কেএলএম তেল আবিব, রিয়াদ, দাম্মাম ও দুবাইয়ের ফ্লাইট ১৭ মে পর্যন্ত বন্ধ রেখেছে।

ডেল্টা এয়ারলাইন্স নিউইয়র্ক-তেল আবিব রুট বাতিল করেছে এবং আটলান্টা-তেল আবিব রুট চালু করা পিছিয়েছে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। বোস্টন-তেল আবিব রুট চালুর পরিকল্পনাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে।

ইসরায়েলি এয়ারলাইন এল আল জানিয়েছে, ৪ এপ্রিল পর্যন্ত নির্ধারিত প্রায় সব ফ্লাইট বাতিল করা হয়েছে, যদিও কিছু গুরুত্বপূর্ণ গন্তব্যে সীমিত ফ্লাইট চালু রয়েছে।

এমিরেটস আংশিকভাবে আকাশপথ খুলে দেওয়ার পর সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা করছে।

লুফথানসা গ্রুপের আওতাধীন একাধিক এয়ারলাইন দুবাই ও তেল আবিবের ফ্লাইট ৩১ মে পর্যন্ত স্থগিত রেখেছে। এছাড়া আবুধাবি, আম্মান, বৈরুত, দাম্মাম, রিয়াদ, এরবিল, মাস্কাট ও তেহরানের ফ্লাইট ২৪ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

কাতার এয়ারওয়েজ জানিয়েছে, তারা ধীরে ধীরে ফ্লাইট সংখ্যা বাড়াচ্ছে এবং ৯০টিরও বেশি গন্তব্যে অতিরিক্ত ফ্লাইট চালুর পরিকল্পনা করছে। অন্যদিকে, তুর্কিশ এয়ারলাইন্স মার্চের শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের অধিকাংশ ফ্লাইট বাতিল করেছে।

বিশ্লেষকদের মতে, চলমান এই অস্থিরতা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বিমান চলাচলে আরও বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে।

সূত্র: আল জাজিরা

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২