সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

হরমুজের সামুদ্রিক মাইন: ইরান তৈরি করছে যুক্তরাষ্ট্রের জন্য মৃত্যুফাঁদ

হরমুজের সামুদ্রিক মাইন: ইরান তৈরি করছে যুক্তরাষ্ট্রের জন্য মৃত্যুফাঁদ

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। খবর অনুযায়ী, ইরান সেখানে নৌ মাইন বসিয়েছে, যা বিশ্ব বাণিজ্য এবং তেলের বাজারে বড় প্রভাব ফেলতে পারে।

যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভলুশনারি গার্ড কোর অন্তত এক ডজন নৌ মাইন বসিয়েছে। এই মাইনগুলো—মাহাম-৩ এবং মাহাম-৭—আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ, যা জাহাজ শনাক্ত করতে পারে এবং কাছাকাছি এলেই বিস্ফোরণ ঘটায়।

যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, এই মাইন বসানো হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দিনের আলটিমেটামের আগে, অর্থাৎ ২৩ মার্চ। সঠিক সংখ্যা নিশ্চিত নয়, তবে বিশ্লেষকরা মনে করছেন, সংখ্যা কম হলেও প্রভাব বড় হতে পারে।

হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহন হয়। তাই কিছু মাইন থাকলেও বড় সমস্যা তৈরি হতে পারে। অনেক জাহাজ কোম্পানি ইতিমধ্যে এই পথে চলাচল নিয়ে উদ্বিগ্ন, এবং বীমা খরচও বেড়েছে।

বিশ্লেষকরা বলছেন, মাইনগুলো এলোমেলোভাবে নয়, বরং নির্দিষ্ট জায়গায় বসানো হয়েছে। এর মানে ইরান চাইলে কিছু জাহাজ চলতে দিতে পারে, চাইলে পথ বন্ধও করতে পারে। প্রণালীটি পুরোপুরি বন্ধ না হয়ে নিয়ন্ত্রিত একটি রুটে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে, মূলত দুবাইয়ের তীরবর্তী এলাকায় এই মাইনগুলো বসানো হয়েছে।

নৌ ইতিহাসবিদ জন বাল্কলি বলেন, “বিশ্বের তেলের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারলে সরাসরি যুদ্ধের দরকার হয় না।”

এখনো কোনো জাহাজ মাইনে আঘাত পায়নি। তবে ইরানের ড্রোন হামলার কারণে অনেক জাহাজ চলাচল কমিয়েছে। যুক্তরাষ্ট্রসহ যুক্তরাজ্য, ফ্রান্স এবং জাপান হরমুজ প্রণালী নিরাপদ রাখতে নজরদারি ও প্রয়োজনে সহায়তা প্রদানের প্রস্তুতি নিয়েছে।

মার্কিন অবসরপ্রাপ্ত জেনারেল জ্যাক কীন বলেন, “আমরা এমন একটি সরকারের সঙ্গে কাজ করছি, যারা অতীতে অনেকবার প্রতারণা করেছে। তাই আমাদের খুব সতর্ক থাকতে হবে।”

বর্তমানে হরমুজ প্রণালী খোলা আছে, তবে আগের মতো নিরাপদ নয়। যে কোনো সময় এর কারণে বিশ্ব তেলের বাজারে বড় ধাক্কা পড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

সূত্র: গালফ নিউজ

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২