বুধবার, ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

জাতীয়

হরমুজ প্রণালি পাড়ি দিতে না পেরে ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

হরমুজ প্রণালি পাড়ি দিতে না পেরে ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরের দিকে ফিরে যাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসসি সূত্র জানায়, প্রায় ৪০ দিন আটকে থাকার পর যুদ্ধবিরতি কার্যকর হলে গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে রওনা দেয় জাহাজটি। টানা প্রায় ৪০ ঘণ্টা যাত্রা শেষে শুক্রবার সকালে প্রণালির কাছাকাছি পৌঁছে ইরান সরকারের কাছে পারাপারের অনুমতি চাওয়া হয়। তবে সেই অনুমতি মেলেনি। ফলে নিরাপত্তার স্বার্থে জাহাজটিকে শারজায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, ইরানের নির্দেশনা অনুযায়ী অনুমতি চাওয়া হলেও তা প্রত্যাখ্যাত হয়েছে। কূটনৈতিকভাবে অনুমতি পাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমানে জাহাজটি হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থান করছে এবং পরিস্থিতি বিবেচনায় ফিরে যাচ্ছে।

তিনি আরও জানান, জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধনের সক্ষমতা থাকলেও জ্বালানি সাশ্রয়ের জন্য পানি ব্যবহার কমিয়ে দৈনিক ৬ টনে নামানো হয়েছে। নাবিকদের মনোবল ধরে রাখতে দৈনিক খাবারের বরাদ্দ জনপ্রতি ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে। পাশাপাশি বেসিক বেতনের সমপরিমাণ ‘ওয়ার অ্যালাউন্স’ দেওয়া হচ্ছে।

বিএসসি জানায়, ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে জাহাজটি। পরে কাতার থেকে স্টিল কয়েল নিয়ে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা এবং পাল্টা প্রতিক্রিয়ায় অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়লে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

১১ মার্চ জেবেল আলীতে পণ্য খালাস শেষে কুয়েতে যাওয়ার পরিকল্পনা থাকলেও নিরাপত্তাজনিত কারণে জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি।

আরও

ফার্নেস তেলের নতুন দাম ৯৪ টাকা ৬৯ পয়সা, আজ রাত ১২টা থেকে কার্যকর

জাতীয়

ফার্নেস তেলের নতুন দাম ৯৪ টাকা ৬৯ পয়সা, আজ রাত ১২টা থেকে কার্যকর

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরস...

২০২৬-০৪-১৩ ০০:০৪

রাজধানীতে কর্মদিবসের সকালে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

জাতীয়

রাজধানীতে কর্মদিবসের সকালে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানী ঢাকায় সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মমুখী মানুষ।

২০২৬-০৪-১২ ২০:২৭

আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে

জাতীয়

আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে

জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত এবং গ্রাহকদের দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চ...

২০২৬-০৪-১২ ১৭:০৪

শুষ্ক আবহাওয়ায় বাড়তে পারে ঢাকার তাপমাত্রা, গরমে অস্বস্তি বাড়ার শঙ্কা

জাতীয়

শুষ্ক আবহাওয়ায় বাড়তে পারে ঢাকার তাপমাত্রা, গরমে অস্বস্তি বাড়ার শঙ্কা

শুষ্ক আবহাওয়ার প্রভাবে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্ত...

২০২৬-০৪-১২ ১৪:১৬