সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

হিজবুল্লাহর হামলায় ধ্বংসস্তূপ উত্তর ইসরায়েল, কাঁদলেন মেয়র, দুষলেন নেতানিয়াহুকে

হিজবুল্লাহর হামলায় ধ্বংসস্তূপ উত্তর ইসরায়েল, কাঁদলেন মেয়র, দুষলেন নেতানিয়াহুকে

ইসরাইলের উত্তরাঞ্চলে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের হামলায় মিসগাভ আম, তেশুবা ও গাদের ইসরাইলি বসতিগুলো ধ্বংস হয়ে গেছে। হামলার ভয়াবহতা এতোটাই যে তা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়ন মারগালিওটের মেয়র।

বুধবার উত্তরাঞ্চলের স্থানীয় কাউন্সিল প্রধানরা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। জুমের মাধ্যমে বৈঠকে যোগ দেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মেয়রদের তিনি বলেন, ‘আমি আপনাদের কাছে অনুরোধ করছি, [বাসিন্দাদের] এলাকা ছেড়ে যাওয়া ঠেকাতে সম্ভাব্য সবকিছু করুন।’

বৈঠকে মেয়র আভিচাই স্টার্ন অভিযোগ করেন, হিজবুল্লাহর হামলায় ইসরায়েলিদের বাড়িঘর ও অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সরকার সীমান্তবর্তী জনপদগুলোকে সাহায্য করছে না বলেও অভিযোগ তার।
মেয়র বলেন, ‘কোনো রাষ্ট্র আমাদের সমর্থন করছে না। আপনারা সবকিছু ধ্বংস করে দিয়েছেন!’

তিনি আরো বলেন, ‘হয় স্বীকার করুন যে আপনারা এটা সামলাতে পারছেন না, অথবা কিছু একটা করুন—ঈশ্বরের দোহাই!’

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের তীব্র সমালোচনা করে একে এক ‘বড় পরাজয়’ হিসেবে অভিহিত করেছেন।
এদিকে, দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় সীমান্ত ও দেশের অভ্যন্তরে ৮২টি অভিযান চালিয়েছে হিজবুল্লাহ। মূলত সেই সব এলাকায় অভিযান চালানো হচ্ছে, যেখানে ইসরায়েলিরা অগ্রসর হওয়ার চেষ্টা করছে।

হিজবুল্লাহ দাবি করেছে, তারা দুটি ইসরায়েলি ট্যাংক ধ্বংস করেছে। এখানে গত সপ্তাহ থেকে তীব্র লড়াই করছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী ও ইসরায়েলি বাহিনী।

লেবাননের কানতারা শহরেও ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর সম্মুখ লড়াই চলছে। স্থলযুদ্ধ হচ্ছে মিনিয়ারা শহরেও।

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২