শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

রাজনীতি

গণভোটের ফল বাস্তবায়নে জামায়াত জোটের ৪ দিনের কর্মসূচি ঘোষণা

গণভোটের ফল বাস্তবায়নে জামায়াত জোটের ৪ দিনের কর্মসূচি ঘোষণা

গণভোটে অনুমোদিত ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে। সনদ অনুযায়ী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছে জোটটি।

মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে ১১ দলের নেতাদের বৈঠক শেষে আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় নেতারা বৈঠকের সিদ্ধান্ত, দাবি ও পরবর্তী কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম শুরু করা হবে। আগামী ৯ এপ্রিল বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় নেতারা আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন।

এছাড়া ৯ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী দেশজুড়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ চলবে। ১১ এপ্রিল দেশের সব মহানগরে এবং ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে ১৩ এপ্রিল ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযুদ্ধ হলে একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ

আরও

বিএনপির বিরুদ্ধে গণতন্ত্রবিরোধী অভিযোগ নাহিদ ইসলামের

রাজনীতি

বিএনপির বিরুদ্ধে গণতন্ত্রবিরোধী অভিযোগ নাহিদ ইসলামের

বিএনপিকে গণতন্ত্রবিরোধী সরকার হিসেবে আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (...

২০২৬-০৪-১১ ২২:৪৫

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার নিষিদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

রাজনীতি

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার নিষিদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ও শিক্ষা উপযোগী পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতে রাজনৈতিক ব্যানার টানানো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা ন...

২০২৬-০৪-১১ ২২:২৭

গুলশানে কূটনৈতিক নৈশভোজ, যুক্তরাষ্ট্র-ভারতসহ ৭ দেশের রাষ্ট্রদূত

রাজনীতি

গুলশানে কূটনৈতিক নৈশভোজ, যুক্তরাষ্ট্র-ভারতসহ ৭ দেশের রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদ...

২০২৬-০৪-১১ ১৯:০০

সিঙ্গাপুরে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

রাজনীতি

সিঙ্গাপুরে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ক্রমেই স্থিতিশীল হয়ে উঠছে।...

২০২৬-০৪-১০ ০৪:৩৬

জামুকা সংশোধন বিল পাস: জামায়াতের আপত্তি, এনসিপির লিখিত সমর্থন

রাজনীতি

জামুকা সংশোধন বিল পাস: জামায়াতের আপত্তি, এনসিপির লিখিত সমর্থন

জাতীয় সংসদে বৃহস্পতিবার (৯ এপ্রিল) জামায়াতের সহযোদ্ধা দলগুলোকে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে চিহ্নিত করা জাতী...

২০২৬-০৪-১০ ০৩:৫৮