সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

জাতীয়

এয়ারপোর্ট থেকে গাজীপুরের যাত্রা হবে মাত্র ৩৫ মিনিট : সেতুমন্ত্রী

এয়ারপোর্ট থেকে গাজীপুরের যাত্রা হবে মাত্র ৩৫ মিনিট : সেতুমন্ত্রী

সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, রাজধানীর ঢাকা-১৮ নির্বাচনী এলাকার যানজট নিরসনে সরকারের বহুমুখী উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এ বিষয়ে তথ্য দেওয়া হয়েছে বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে, এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের লিখিত জবাবে।

মন্ত্রী জানান, বনানী ওভারপাস থেকে এয়ারপোর্ট পর্যন্ত সড়কটি সড়ক বিভাগের আওতাধীন। যানজট কমাতে এয়ারপোর্ট সংলগ্ন বলাকা ভবন, তৃতীয় টার্মিনাল ও কাওলা এলাকার সড়ক সম্প্রসারণ করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সড়ক বিভাজক স্থাপন করা হয়েছে।

বর্তমানে তিনটি প্রধান প্রকল্পের কাজ চলমান:

মেট্রোরেল (এমআরটি) লাইন-১: ২০৩০ সালের মধ্যে এয়ারপোর্ট থেকে কুড়িল পর্যন্ত নির্মাণকাজ চলমান। চালু হলে উত্তরার যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

বিআরটি প্রকল্প: ২০.৫ কিমি দীর্ঘ বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ শেষ পর্যায়ে। সড়ককে আট লেনে উন্নীত করা হচ্ছে, ৮টি ফ্লাইওভার ও ৪.৫ কিমি উড়াল সড়ক নির্মিত হয়েছে। প্রকল্পটি চালু হলে মাত্র ৩৫–৪০ মিনিটে এয়ারপোর্ট থেকে গাজীপুর যাতায়াত সম্ভব হবে।

৩৪০টি এসি বাস সংগ্রহ: বিআরটিসি’র মাধ্যমে একতলা সিএনজি এসি বাস সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরা, এয়ারপোর্ট ও খিলক্ষেত রুটে আধুনিক বাস সার্ভিস চালু হলে ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমবে এবং যানজট কমবে।

সংসদে দেওয়া তথ্যানুযায়ী, এই প্রকল্পগুলো সম্পূর্ণ বাস্তবায়িত হলে ঢাকা-১৮ আসনের যাতায়াত ব্যবস্থা হবে আধুনিক, সাশ্রয়ী ও সম্পূর্ণ যানজটমুক্ত।

আরও

ফার্নেস তেলের নতুন দাম ৯৪ টাকা ৬৯ পয়সা, আজ রাত ১২টা থেকে কার্যকর

জাতীয়

ফার্নেস তেলের নতুন দাম ৯৪ টাকা ৬৯ পয়সা, আজ রাত ১২টা থেকে কার্যকর

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরস...

২০২৬-০৪-১৩ ০০:০৪

রাজধানীতে কর্মদিবসের সকালে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

জাতীয়

রাজধানীতে কর্মদিবসের সকালে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানী ঢাকায় সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মমুখী মানুষ।

২০২৬-০৪-১২ ২০:২৭

আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে

জাতীয়

আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে

জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত এবং গ্রাহকদের দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চ...

২০২৬-০৪-১২ ১৭:০৪

শুষ্ক আবহাওয়ায় বাড়তে পারে ঢাকার তাপমাত্রা, গরমে অস্বস্তি বাড়ার শঙ্কা

জাতীয়

শুষ্ক আবহাওয়ায় বাড়তে পারে ঢাকার তাপমাত্রা, গরমে অস্বস্তি বাড়ার শঙ্কা

শুষ্ক আবহাওয়ার প্রভাবে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্ত...

২০২৬-০৪-১২ ১৪:১৬