রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

বিনোদন

ঈদে সিনেমাকে ছাপিয়ে ভাইরাল নাটকের গান ‘আগুন’

ঈদে সিনেমাকে ছাপিয়ে ভাইরাল নাটকের গান ‘আগুন’

ঈদ মানেই বিনোদনের জমজমাট মৌসুম, যেখানে প্রতি বছর সিনেমার গানই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে ২০২৬ সালের ঈদে দেখা গেল ভিন্ন চিত্র। মুক্তিপ্রাপ্ত একাধিক আলোচিত সিনেমার গান প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও, সব আলো কেড়ে নিয়েছে একটি নাটকের গান—‘আগুন’।

সিএমভি ব্যানারে নির্মিত ঈদের বিশেষ নাটক গোলাপি-এর এই গানটি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। চলচ্চিত্রধর্মী নির্মাণ, প্রেমময় গীতিকবিতা, আকর্ষণীয় সুর এবং দৃষ্টিনন্দন পারফরম্যান্স—সব মিলিয়ে অল্প সময়েই দর্শকমনে জায়গা করে নিয়েছে গানটি।

গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও কণা। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই।

ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান।

গানটির অপ্রত্যাশিত সাফল্যে উচ্ছ্বসিত ইমরান মাহমুদুল। তিনি বলেন, “আমরা ‘আগুন’ গানটি আলাদা করে হিট করার পরিকল্পনা নিয়ে বানাইনি। গল্পের প্রয়োজন থেকেই এটি করা হয়েছে। তবে দর্শক যেভাবে গ্রহণ করেছে, তা সত্যিই অবাক করার মতো। এখন মনে হচ্ছে, গানটি নিজেই নিজের পথ তৈরি করে নিয়েছে।”

উল্লেখ্য, এবারের ঈদে মুক্তি পেয়েছে একাধিক সিনেমা, যেগুলোর গান ঈদের আগেই প্রকাশিত হয়। এর মধ্যে রয়েছে প্রিন্স-এর ‘পরী’ ও ‘জ্বালা জ্বালা’, দম-এর ‘কোথায় পাব তাহারে’ ও ‘এই মন তোমাকে দিলাম’, প্রেশার কুকার-এর ‘বড়াই করে’, বনলতা এক্সপ্রেস-এর ‘চাইতেই পারো’ ও ‘উড়াল দেব আকাশে’ এবং রাক্ষস-এর ‘শুদ্ধতার প্রেম’, ‘বিলেত রাজা’ ও ‘তুমি ছাড়া’।

আরও

অভিনয় থেকে রাজনীতির মাঠে, যত টাকার মালিক কোয়েল মল্লিক

বিনোদন

অভিনয় থেকে রাজনীতির মাঠে, যত টাকার মালিক কোয়েল মল্লিক

রাজ্যসভার নতুন সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর থেকেই আলোচনায় টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। স্বামী ও সন্তানকে সঙ্গে নিয়ে...

২০২৬-০৪-১১ ১৮:১৬

টালিউডে ব্যস্ততা বাড়ছে চঞ্চল চৌধুরীর, নতুন সিনেমা ‘আজাদি’র কাজ শেষ

বিনোদন

টালিউডে ব্যস্ততা বাড়ছে চঞ্চল চৌধুরীর, নতুন সিনেমা ‘আজাদি’র কাজ শেষ

২০২৪ সালে সৃজিত মুখার্জীর ‘পদাতিক’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক ঘটে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর। প্রথম সিনেমাতেই দর্...

২০২৬-০৪-১১ ০৩:৫৫

বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা

বিনোদন

বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম বিপাশা হায়াত। মঞ্চ থেকে টিভি ও চলচ্চিত্রে অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শকদের।...

২০২৬-০৪-১০ ১৭:৫৬

মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক

বিনোদন

মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক

ইংরেজি বিখ্যাত কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের মঞ্চ নাটক এবং টেলিভিশনের ‘গেম অব থ্রোনস’ ও ‘দিস টাউন’-এ অভিনয়ের মাধ্...

২০২৬-০৪-১০ ০৩:১৪