বুধবার, ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

জাতীয়

দুই-তিনদিনের মধ্যে দেড় কোটি রাজধানীবাসী ঢাকা ছাড়বে: সড়ক ও সেতুমন্ত্রী

দুই-তিনদিনের মধ্যে দেড় কোটি রাজধানীবাসী ঢাকা ছাড়বে: সড়ক ও সেতুমন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেড় কোটি রাজধানীবাসী ঢাকা ছাড়বে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বরিশালের গোমা সেতু উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় সড়ক, রেলপথ ও সেতু মন্ত্রী বলেন, ঈদে ঘরমুখো মানুষের এই যাত্রা স্বাভাবিক রাখা চ্যালেঞ্জিং। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যেভাবে কাজ করছি আশা করি কোন ভোগান্তি ছাড়াই মানুষ ঈদে যাতায়াত করতে পারবে।

তিনি আরও বলেন, ঢাকা-বরিশাল মহাসড়ক দুই লেনের রাস্তা। এতে চলাচল করা গেলেও আরও বড় করা দরকার। এবার এসে দেখে গেলাম। দ্রুত কিভাবে কাজটা শুরু করা যায় সেই পরিকল্পনা সরকারের আছে। মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। এই সরকার উন্নয়ন নিশ্চিত করতে চায়।

এ সময় প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্যসহ সড়ক বিভাগ ও প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও

ফার্নেস তেলের নতুন দাম ৯৪ টাকা ৬৯ পয়সা, আজ রাত ১২টা থেকে কার্যকর

জাতীয়

ফার্নেস তেলের নতুন দাম ৯৪ টাকা ৬৯ পয়সা, আজ রাত ১২টা থেকে কার্যকর

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরস...

২০২৬-০৪-১৩ ০০:০৪

রাজধানীতে কর্মদিবসের সকালে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

জাতীয়

রাজধানীতে কর্মদিবসের সকালে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানী ঢাকায় সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মমুখী মানুষ।

২০২৬-০৪-১২ ২০:২৭

আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে

জাতীয়

আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে

জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত এবং গ্রাহকদের দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চ...

২০২৬-০৪-১২ ১৭:০৪

শুষ্ক আবহাওয়ায় বাড়তে পারে ঢাকার তাপমাত্রা, গরমে অস্বস্তি বাড়ার শঙ্কা

জাতীয়

শুষ্ক আবহাওয়ায় বাড়তে পারে ঢাকার তাপমাত্রা, গরমে অস্বস্তি বাড়ার শঙ্কা

শুষ্ক আবহাওয়ার প্রভাবে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্ত...

২০২৬-০৪-১২ ১৪:১৬