রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

দুবাইয়ে বিস্ফোরণ, কুয়েতে ড্রোন হামলা: মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি

দুবাইয়ে বিস্ফোরণ, কুয়েতে ড্রোন হামলা: মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাতের ১৬তম দিনে নতুন হামলার ঘটনা ঘটেছে, যা উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়েছে। দুবাইয়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, ফুজাইরাহ তেল টার্মিনালে অগ্নিকাণ্ড ঘটেছে এবং কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছে। পাশাপাশি উপসাগরীয় বিভিন্ন জ্বালানি স্থাপনা ও সামরিক ঘাঁটিও হামলার লক্ষ্যবস্তু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার ইরানের হামলায় দুবাইয়ের মেরিনা ও আল সুফুহ এলাকায় জোরালো বিস্ফোরণ শোনা গেছে। একই সময়ে ফুজাইরাহ তেল টার্মিনালে হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যায়। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি ড্রোন আঘাত হানে। তবে এ ঘটনায় হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। ফুজাইরাহ থেকে কালো ধোঁয়ার ঘন কুণ্ডলী উঠতে দেখা যায়। কর্তৃপক্ষ কয়েক ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়েছে, এক জর্ডানীয় নাগরিক আহত হয়েছে।

দুবাইয়ের মিডিয়া অফিস জানিয়েছে, শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার পর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে শুক্রবার ও শনিবারও দুবাইয়ের বিভিন্ন এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিহত করা হামলার ফলে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।

উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ও সামরিক ঘাঁটিও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এর মধ্যে রয়েছে সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার, কাতারের রাস লাফান গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং সংযুক্ত আরব আমিরাতের রুয়াইস তেল শোধনাগার কমপ্লেক্স।

রোববারের হামলার আগে যুক্তরাষ্ট্র ইরানের খার্গ দ্বীপে হামলা চালায়, যা ইরানের প্রায় ৯০ শতাংশ তেল প্রক্রিয়াজাত ও রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তারা দ্বীপটির সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে, কিন্তু জ্বালানি অবকাঠামো অক্ষত রাখা হয়েছে।

ইরান ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতের দিকে ১,৮০০টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে রয়েছে ১,৬০০ ড্রোন, ২৯৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র। এসব হামলায় এখন পর্যন্ত ৬ জন নিহত এবং ১৪১ জন আহত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানোর অভিযোগে বিদেশি নাগরিকদের গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ জনগণকে গুজব ছড়ানো এবং গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি সামাজিক মাধ্যমে ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

এই পরিস্থিতিতে ফর্মুলা–ওয়ান রেস বাতিল করা হয়েছে। পাশাপাশি, সৌদি আরবের আল-খার্জ সামরিক ঘাঁটি মার্কিন সেনাদের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে। জর্ডান জানিয়েছে, তাদের দিকে ছোড়া ৮৫টি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মধ্যে ৭৯টি প্রতিহত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও ব্রিটেনসহ বিভিন্ন দেশে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “বিশ্বের যেসব দেশ হরমুজ প্রণালির মাধ্যমে তেল পায়, তাদের এই পথের নিরাপত্তা নিশ্চিত করা উচিত। আমরা তাদের সাহায্য করব।”

অন্যদিকে, সুইজারল্যান্ড মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে তাদের আকাশসীমা ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের দুটি অনুরোধ প্রত্যাখ্যান করেছে।

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২