বুধবার, ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

সারা দেশ

ধানক্ষেতে স্মৃতিসৌধের নকশা ফুটিয়ে তুললেন স্কুলশিক্ষক

ধানক্ষেতে স্মৃতিসৌধের নকশা ফুটিয়ে তুললেন স্কুলশিক্ষক

কুড়িগ্রামের উলিপুরে ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের নকশা ফুটিয়ে আবারও আলোচনায় পৌর শহরের পুব নাও ডাঙ্গা উলিপুর পৌর সভার ২ নম্বর ওয়ার্ডের আবু বক্কর সিদ্দিকের ছেলে প্রাইমারি স্কুলশিক্ষক জাফর সাদিক।

এবারে বেগুনি ধানের চারা দিয়ে ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের আদলে ফুটিয়ে তুলেছেন তিনি। এর আগে ধানক্ষেতে জাতীয় ফুল, পতাকা আর দেশের মানচিত্রের নকশা ফুটিয়ে তুলেছিলেন এই স্কুলশিক্ষক।

জাফর সাদিক সিডের ১ নম্বর প্রজেক্টে চলতি বোরো মৌসুমে প্রায় ১৭ বিঘা জমিতে ব্রি ধান ১০০, ১০২, ১০৮, ১১৩, ১১৪, রড মিনিকেট, বাসমতি ও ব্লাকরাইস জাত চাষ করেছেন। সেই প্রজেক্টে ব্রি ধান ১১৩ এর ক্ষেতে বেগুনি ধানের চারা দিয়ে স্মৃতিসৌধ এঁকেছেন।

পেশায় শিক্ষক হলেও কৃষির প্রতি আলাদা ভালোবাসা রয়েছে জাফর সাদিকের। নিয়মিত পাঠদানের পাশাপাশি তিনি নিজের জমিতে চাষাবাদ করেন। পথচারী এসএসসি পরীক্ষার্থী আকিব হাসান শরিফ উদ্দিন, আমিনুল ইসলামসহ অনেকেই বলেন, আমরা শুনে অনেক দূর থেকে এসেছি। এখানে এসে আমরা ছবি তুললাম খুবেই ভালো লাগলো। এতে করে আমরা নতুন প্রজন্ম ৭১ এর ইতিহাস সম্পর্কে জানতে পারব।

স্থানীয় আলামিন মিয়া বলেন, জাফর সাদিক স্কুলশিক্ষক হয়েও সে যে কৃষিকাজ করছে, আমাদের তা ভাবিয়ে তোলে। শখের বসে সে করেছে। সত্যি আমাদের সে এলাকার গর্ব।

উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষক জাফর সাদিক বলেন, ‘শিক্ষকতা আমার পেশা, কৃষি আমার নেশা আর দেশপ্রেম আমার রক্তে মিশে থাকা বিশ্বাস। সেই বিশ্বাস থেকেই কৃষিক্ষেত্রকে দেশপ্রেম জাগানোর সৃজনশীল মাধ্যম হিসেবে ব্যবহার করছি।

উলিপুর টু রাজারহাটের ব্যস্ততম সড়কের ধারে থাকা তার ধানক্ষেত প্রতিদিন শত শত মানুষের নজর কাড়ে। দূর থেকেই দেখা যায় ধানের চারা দিয়ে তৈরি স্মৃতিসৌধের নকশা। পথচারীদের অনেকেই থেমে ছবি তোলেন এবং স্মরণ করেন স্বাধীনতার রক্তঝরা ইতিহাস।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে ইতিহাস জানতে হবে। বিদ্যালয়ে আমি বইয়ের মাধ্যমে শেখাই, আর মাঠে মাটির মাধ্যমে তুলে ধরি সেই ইতিহাসের বীরত্ব। শত শত পথচারী এখানে আসছেন। এতে আমার মনে প্রশান্তি পাই।

আরও

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

সারা দেশ

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের পূর্বনির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। আ...

২০২৬-০৪-১৩ ০৪:৩৩

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

সারা দেশ

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কাজিরবন শহরগাছি আদিবাসী পাড়ায় রবিবার অনুষ্ঠিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের প্রাচীন ঐতিহ্যবাহী ‘আ...

২০২৬-০৪-১৩ ০৩:৪৫

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

সারা দেশ

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় নেতাকর্মীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলের উপজেলা কমিটির যুগ্ম সমন্ব...

২০২৬-০৪-১৩ ০৩:৪২

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

সারা দেশ

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

ফেনীতে লাইসেন্স নবায়ন না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ফেনী প্রাইভেট হাসপাতাল সিলগালা করেছে জেলা প্রশাসন ও জেলা...

২০২৬-০৪-১৩ ০৩:২১

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

সারা দেশ

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের আগে যাওয়ার প্রতিযোগিতার সময় মাঝে চাপা পড়ে ওসমান আলী নামে এক হকারের মৃত্যু হয়েছ...

২০২৬-০৪-১৩ ০৩:১৮

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

সারা দেশ

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রতিবারের মত এবারও দুর্নীতি, মাদক,অবৈধ ব্যবসায়ীদের না...

২০২৬-০৪-১৩ ০৩:১৬