সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

রাজনীতি

ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল

ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। তার নাম প্রস্তাব করেন হুইপ এম রুহুল কুদ্দস তালুকদার দুলু। সমর্থন করেন হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজাম। পরে এটি ভোটে দেন সভার সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। যা সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাশ হয়।

 

অ্যাডভোকেট কায়সার কামাল ত্রয়োদশ সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে বিপুল ব্যবধানে জয়ী হন। গত ১৭ ফেব্রুয়ারি তিনি ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

 

কায়সার কামাল ১৯৭২ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চত্রাংপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত মোস্তফা কামাল মনছুর এবং মাতা বেগম যোবায়দা কামাল। পারিবারিকভাবেই 

জনপ্রতিনিধিত্ব ও রাজনীতির সঙ্গে যুক্ত একটি ধারার মধ্যেই তার বেড়ে ওঠা।

 

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি লাভ করেন। আইন পেশায় সুপ্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন।

আরও

বিএনপির বিরুদ্ধে গণতন্ত্রবিরোধী অভিযোগ নাহিদ ইসলামের

রাজনীতি

বিএনপির বিরুদ্ধে গণতন্ত্রবিরোধী অভিযোগ নাহিদ ইসলামের

বিএনপিকে গণতন্ত্রবিরোধী সরকার হিসেবে আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (...

২০২৬-০৪-১১ ২২:৪৫

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার নিষিদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

রাজনীতি

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার নিষিদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ও শিক্ষা উপযোগী পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতে রাজনৈতিক ব্যানার টানানো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা ন...

২০২৬-০৪-১১ ২২:২৭

গুলশানে কূটনৈতিক নৈশভোজ, যুক্তরাষ্ট্র-ভারতসহ ৭ দেশের রাষ্ট্রদূত

রাজনীতি

গুলশানে কূটনৈতিক নৈশভোজ, যুক্তরাষ্ট্র-ভারতসহ ৭ দেশের রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদ...

২০২৬-০৪-১১ ১৯:০০

সিঙ্গাপুরে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

রাজনীতি

সিঙ্গাপুরে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ক্রমেই স্থিতিশীল হয়ে উঠছে।...

২০২৬-০৪-১০ ০৪:৩৬

জামুকা সংশোধন বিল পাস: জামায়াতের আপত্তি, এনসিপির লিখিত সমর্থন

রাজনীতি

জামুকা সংশোধন বিল পাস: জামায়াতের আপত্তি, এনসিপির লিখিত সমর্থন

জাতীয় সংসদে বৃহস্পতিবার (৯ এপ্রিল) জামায়াতের সহযোদ্ধা দলগুলোকে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে চিহ্নিত করা জাতী...

২০২৬-০৪-১০ ০৩:৫৮