বুধবার, ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

খেলাধুলা

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করতে চায় সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করতে চায় সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ এবং শক্তিশালী করতে চতুর্থ শ্রেণি থেকেই জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করার কথা ভাবছে সরকার।

আজ রোববার (২৯ মার্চ) সংসদ অধিবেশনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও নির্বাচনী ইশতেহার অনুয়ায়ী চতুর্থ শ্রেণি থেকে আমরা খেলধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। এছাড়া আগামী মাসেই অথবা এপ্রিলের শেষের দিকে ‘নতুন কুড়ি স্পোর্টস’ চালু করার কথাও ভাবছে সরকার।

তিনি বলেন, এ উদ্যোগটি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দেশের ৬৪ জেলায় উদ্বোধন করব ইনশাআল্লাহ। জুনের পর থেকে এই নতুন কুড়ি স্পোর্টস ৪৯৫টি উপজেলা দিয়ে শুরু করব।

খেলাধুলাকে আরও বিস্তৃত করতে এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষনের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দেরকে সরকারিভাবে ক্রীড়া বৃত্তি প্রদান করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, এ উদ্যোগকে সফল করতে প্রয়োজনে দেশের সকল বিভাগে অবস্থিত বিকেএসপি শাখাগুলোকে সচল করে সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।

আরও

‘ওর বয়সে আমি স্কুল যেতাম, তার ব্যাটিং দেখা রোমাঞ্চকর’

খেলাধুলা

‘ওর বয়সে আমি স্কুল যেতাম, তার ব্যাটিং দেখা রোমাঞ্চকর’

নির্ভীক ব্যাটিং করে তুমুল শোরগোল ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী। জাসপ্রিত বুমরাহ, জোফরা আর্চার, ট্রেন্ট বোল্ট ও জশ হ্যাজলউড...

২০২৬-০৪-১২ ১৬:০৫

‘আমি এটার সমর্থক নই’— ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের সমালোচক পোলার্ড

খেলাধুলা

‘আমি এটার সমর্থক নই’— ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের সমালোচক পোলার্ড

আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের বিরুদ্ধে কথা উঠছে জোরালোভাবে। এবার এই নিয়ম নিয়ে অন্যদের সঙ্গে বিরোধের সুর মেলালেন কাইর...

২০২৬-০৪-১২ ১৬:০২

নারী কোচ নিয়োগ দিয়ে জার্মান পুরুষ ক্লাবের ইতিহাস

খেলাধুলা

নারী কোচ নিয়োগ দিয়ে জার্মান পুরুষ ক্লাবের ইতিহাস

জার্মানির ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা বুন্দেস লিগার পুরুষ ক্লাবে প্রথম নারী কোচ নিয়োগ পেয়ে ইতিহাস গড়লেন ম্যারি-লুইস...

২০২৬-০৪-১২ ১৪:৪২