শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

বিনোদন

‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য সুখবর!

‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য সুখবর!

ব্যাচেলর পয়েন্ট | ছবি: সংগৃহীত

জনপ্রিয় কমেডি সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসন্ন ঈদে ফিরছে এই সিরিজের বিশেষ নতুন চ্যাপ্টার। সিজন ৫-এর অংশ হিসেবে এবারের ঈদ স্পেশাল চ্যাপ্টার-১০ এ থাকছে নতুন ৮টি পর্ব। তবে ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক হচ্ছে, ফিরছেন ‘আরেফিন’ চরিত্র; যার মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছেন অভিনেতা শামীম হাসান সরকার।

পরিচালক কাজল আরেফিন অমি জানিয়েছেন, কাবিলা-পাশাদের ব্যাচেলর ফ্ল্যাটে আরেফিনের এই ফিরে আসা নতুন সব নাটকীয়তা ও হাসির খোরাক জোগাবে। এই প্রত্যাবর্তনের নেপথ্যে বড় ভূমিকা রেখেছেন অভিনেতা তৌসিফ মাহবুব (নেহাল), যার উদ্যোগেই দীর্ঘদিনের অভিমান আর দূরত্বের বরফ গলেছে।

অমি বলেন, আরেফিনকে ছাড়া ব্যাচেলর পয়েন্টের মূল দল অসম্পূর্ণ। কাবিলা, পাশা, হাবু, নেহাল ও আরেফিন- এই পাঁচ বন্ধুকে দীর্ঘদিন পর একসঙ্গে স্ক্রিনে দেখে শুটিংয়ের সময় আমি নিজেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।

এবারের ঈদে পরিচালক কাজল আরেফিন অমির অন্য কোনো কাজ আসছে না। পুরো সময় তার ব্যাচেলর পয়েন্টের এই বিশেষ চ্যাপ্টারে। ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গো’ অ্যাপে এক্সক্লুসিভভাবে দেখা যাবে ৭৩ থেকে ৮০ নম্বর পর্বগুলো। ‘বঙ্গো ঈদ ফেস্ট’ প্যাকেজের আওতায় দর্শকরা ঈদের এই বিশেষ আয়োজন উপভোগ করতে পারবেন।

বকাজল আরেফিন অমির পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিজনে বরাবরের মতো থাকছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব ও চাষী আলম। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অর্চিতা স্পর্শিয়া ও লামিয়া লামকে।

আরও

অভিনয় থেকে রাজনীতির মাঠে, যত টাকার মালিক কোয়েল মল্লিক

বিনোদন

অভিনয় থেকে রাজনীতির মাঠে, যত টাকার মালিক কোয়েল মল্লিক

রাজ্যসভার নতুন সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর থেকেই আলোচনায় টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। স্বামী ও সন্তানকে সঙ্গে নিয়ে...

২০২৬-০৪-১১ ১৮:১৬

টালিউডে ব্যস্ততা বাড়ছে চঞ্চল চৌধুরীর, নতুন সিনেমা ‘আজাদি’র কাজ শেষ

বিনোদন

টালিউডে ব্যস্ততা বাড়ছে চঞ্চল চৌধুরীর, নতুন সিনেমা ‘আজাদি’র কাজ শেষ

২০২৪ সালে সৃজিত মুখার্জীর ‘পদাতিক’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক ঘটে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর। প্রথম সিনেমাতেই দর্...

২০২৬-০৪-১১ ০৩:৫৫

বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা

বিনোদন

বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম বিপাশা হায়াত। মঞ্চ থেকে টিভি ও চলচ্চিত্রে অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শকদের।...

২০২৬-০৪-১০ ১৭:৫৬

মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক

বিনোদন

মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক

ইংরেজি বিখ্যাত কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের মঞ্চ নাটক এবং টেলিভিশনের ‘গেম অব থ্রোনস’ ও ‘দিস টাউন’-এ অভিনয়ের মাধ্...

২০২৬-০৪-১০ ০৩:১৪