বুধবার, ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

খেলাধুলা

ব্রাজিলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে নেইমারের কণ্ঠে হতাশা

ব্রাজিলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে নেইমারের কণ্ঠে হতাশা

আসন্ন বিশ্বকাপে খেলার সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমারের। রোববার (১৫ মার্চ) ব্রাজিলিয়ান লিগের ম্যাচে প্রতিদ্বন্দ্বী কোরিন্থিয়ানসের বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে তার দল সান্তোস এফসি। ম্যাচটিতে নেইমারের পারফরম্যান্স ছিল বেশ সাদামাটা। খবর ইএসপিএন-এর।

এই ম্যাচটি নেইমারের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। কারণ ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির সোমবার দুইটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করার কথা। ম্যাচ শেষে নেইমার জানান, তিনি জাতীয় দলে ফিরতে চান, কিন্তু সিদ্ধান্ত তার হাতে নেই।

নেইমার সাংবাদিকদের বলেন, ‘আমি জাতীয় দলে ফিরে বিশ্বকাপে খেলতে চাই, কিন্তু এটা আমার ওপর নির্ভর করে না। আমি দলে থাকি বা না থাকি, সবসময় ব্রাজিলকে সমর্থন করব।’

যুক্তরাষ্ট্রে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। এই ম্যাচ দুটিই হবে মে মাসে ঘোষিত চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডের আগে শেষ প্রস্তুতি। তাই এখানে সুযোগ পাওয়া নেইমারের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

রোববারের ম্যাচে ১৯তম মিনিটে করিন্থিয়ানসের হয়ে প্রথম গোল করেন মেমফিস দিপেই। তবে চার মিনিট পরই সান্তোসের হয়ে সমতা ফেরান গ্যাব্রিয়েল বারবোসা। ম্যাচে নেইমারের সেরা সুযোগটি আসে দ্বিতীয়ার্ধে একটি হেড থেকে, যা অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। পুরো ম্যাচে তিনি পায়ে বল নিয়ে তেমন প্রভাব ফেলতে পারেননি এবং গোলের দিকে কোনো শটও নিতে পারেননি।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের দুই কর্মকর্তা এই ম্যাচটি সরাসরি গ্যালারি থেকে দেখেছেন বলে সান্তোস ক্লাব জানিয়েছে।

কোচ আনচেলোত্তি আগেই বলেছেন, আসন্ন বিশ্বকাপে তিনি শুধুমাত্র শতভাগ ফিট খেলোয়াড়দেরই দলে নেবেন। তবে তিনি এটাও ইঙ্গিত দিয়েছেন যে কিছু খেলোয়াড়কে পরীক্ষার প্রয়োজন নেই। তাতে নেইমারের জন্য এখনও কিছুটা আশা বেঁচে আছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে নেইমার গুরুতর এসিএল চোটে পড়েন এবং গত ডিসেম্বর আবার হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয়। চলতি বছরে তিনি সান্তোসের হয়ে ১০টিরও কম ম্যাচ খেলেছেন, যদিও মাঝে মাঝে তার পুরোনো ফর্মের ঝলক দেখা গেছে। বলে রাখা ভালো, ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমারের ঝুলিতে রয়েছে ৭৯টি আন্তর্জাতিক গোল।

আরও

‘ওর বয়সে আমি স্কুল যেতাম, তার ব্যাটিং দেখা রোমাঞ্চকর’

খেলাধুলা

‘ওর বয়সে আমি স্কুল যেতাম, তার ব্যাটিং দেখা রোমাঞ্চকর’

নির্ভীক ব্যাটিং করে তুমুল শোরগোল ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী। জাসপ্রিত বুমরাহ, জোফরা আর্চার, ট্রেন্ট বোল্ট ও জশ হ্যাজলউড...

২০২৬-০৪-১২ ১৬:০৫

‘আমি এটার সমর্থক নই’— ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের সমালোচক পোলার্ড

খেলাধুলা

‘আমি এটার সমর্থক নই’— ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের সমালোচক পোলার্ড

আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের বিরুদ্ধে কথা উঠছে জোরালোভাবে। এবার এই নিয়ম নিয়ে অন্যদের সঙ্গে বিরোধের সুর মেলালেন কাইর...

২০২৬-০৪-১২ ১৬:০২

নারী কোচ নিয়োগ দিয়ে জার্মান পুরুষ ক্লাবের ইতিহাস

খেলাধুলা

নারী কোচ নিয়োগ দিয়ে জার্মান পুরুষ ক্লাবের ইতিহাস

জার্মানির ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা বুন্দেস লিগার পুরুষ ক্লাবে প্রথম নারী কোচ নিয়োগ পেয়ে ইতিহাস গড়লেন ম্যারি-লুইস...

২০২৬-০৪-১২ ১৪:৪২