রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

বিজেপি সবচেয়ে বড় অনুপ্রবেশকারী: মমতা ব্যানার্জি

বিজেপি সবচেয়ে বড় অনুপ্রবেশকারী: মমতা ব্যানার্জি

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অনুপ্রবেশকারী ইস্যুতে একে অপরের বিরুদ্ধে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে তুমুল আলোচনা সমালোচনা চলছে। এবার এ বিষয়ে বিজেপির দিকে অভিযোগের তীর ছুড়েছেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি।

অভিযোগ জানিয়ে মমতা ব্যানার্জি বলেন, ‘বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বললেই অনুপ্রবেশকারীর তকমা দেওয়া হয়। তোমরা কারা? সবচেয়ে বড় অনুপ্রবেশকারী তো বিজেপি, কারণ এরা নির্বাচনের সময় যুক্তরাষ্ট্র থেকে এখানে আসে। অন্য জায়গা থেকে এখানে আসে। তার কারণ এরা ভোট দখল করে, ভোট লুট করে, এরা গুণ্ডামি করে।’

আজ (শনিবার, ৪ এপ্রিল) রাজ্যটির মালদা জেলার মানিকচকের এনায়েতপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে একটি নির্বাচনি জনসভা থেকে এ অভিযোগ তোলেন মমতা।

এসআইআর বা ভোটার তালিকায় সংশোধন প্রক্রিয়ায় কয়েক লাখ মানুষের নাম বাদ দেওয়া নিয়েও কেন্দ্রকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘দিল্লিতে বসে বিজেপির লোকেরা দেখে দেখে সংখ্যালঘুদের ভোট কেটেছে। যেখানে তফশিল জাতি আছে সেখানেও বাদ দিয়েছে। কোথাও আদিবাসী ভোট বাদ দিয়েছে। ২৫০ জনের মতো মারা গেছে। যার মধ্যে অর্ধেক হিন্দু, অর্ধেক মুসলিম।’

এসময় তার অভিমত, ‘আগুন যখন লাগে তখন...একজন হিন্দুর ঘরে লাগলে পাশে মুসলিমের ঘরে সেই আগুন লাগবে না- এটা কখনো হতে পারে না। আসলে বিজেপি কোনো ধর্মে বিশ্বাস করে না। ওদের ধর্ম একটাই-দাঙ্গা করার ধর্ম, মানুষ মারার ধর্ম। লজ্জা করে না?’

এ সময় মমতা ব্যানার্জি বলেন, ‘অমিত শাহকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি। এখানে দাঁড়িয়ে মিটিং করে যাদের নাম কাটা গেছে তাদের সঙ্গে দেখা করে কথা বলুন। আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। ফোন করে করে সকলকে নির্দেশ দেন যে মুসলিমদের নাম বাদ দাও, মুর্শিদাবাদে ভোট কাটো। তেহট্টে ভোট কাটো। এমনকি আমার নির্বাচনি কেন্দ্রেও ৪০ হাজার ভোট কেটে দিয়েছে। ওরা ভাবছে এভাবে জিতবে?’

আগাম বার্তায় তিনি বলেন, ‘২০২৬ সালের দিল্লিতে বিজেপির সরকারের পতন হবে। আমরা যদি একটুও বুঝে থাকি বা আমরা যদি একটুও ভারতকে চিনে থাকি। ওরা (বিজেপি) বাংলাকে টার্গেট করেছে। আর আমরা দিল্লিকে টার্গেট করছি। মোটা ভাই (অমিত শাহ), আগামী দিন তৈরি থাকুন। আপনারা যা করে বেড়াচ্ছেন দেখবেন আচমকা নিজেরাই নিজেদের পতন ঘটাবে। আমরা সেই দিনটার জন্য অপেক্ষা করবো।’

তৃণমূল কংগ্রেস নেত্রী আরও বলেন, ‘মোটা ভাইয়ের কাজ হচ্ছে, বাংলাকে বিক্রি করে দাও। দাঙ্গা করে যারা ক্ষমতায় এসেছে যে তারা কি মানুষের দুঃখ বোঝে? তাই চিরদিনের জন্য এদের জব্দ করতে হবে। গণতন্ত্রে মোকাবিলা করতে হবে। এরা মানুষকে কিছুই দেয় না সব কেড়ে নেয়।’

কেন্দ্রের বিজেপি সরকারকে অত্যাচারী, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার সরকার বলে কটাক্ষ করে তিনি বলেন, ‘দিল্লিতে আর এ সরকারের দরকার নেই। আগে আপনাদের পরিবর্তন করতে হবে। ওরা আমাদেরকে বঞ্চনা করছে। ১০০ দিনের কাজের রুপি বন্ধ করে দিয়েছে, গরিব লোকের বাড়ি তৈরি করার রুপি বন্ধ করেছে। আমাদের জব্দ করতে চায় বিজেপির সরকার।’

আসন্ন নির্বাচনের তৃণমূলকে ভোট দেওয়ার আর্জি জানিয়ে মমতা বলেন, ‘বিজেপি আর কংগ্রেস-এরা দু'জনে বাংলায় বোঝাপড়া করে চলে। এদেরকে ভোট দিয়ে ভুল করবেন না। না হলে ওরা ডিটেনশন ক্যাম্প করবে, এনআরসি করবে। ওরা নানারকম ভাবে মানুষকে বিপদে ফেলবে। কিন্তু তৃণমূল থাকলে একটা মানুষকেও ডিটেনশন ক্যাম্পেও পাঠানো হবে না, একটি মানুষের উপর অত্যাচারও করা হবে না।’

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২