শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

গুড নিউজ

বিদ্যুৎ বিল বেশি আসার কারণ ও কমানোর উপায়

বিদ্যুৎ বিল বেশি আসার কারণ ও কমানোর উপায়

গ্রীষ্মকাল শুরু হতেই ফ্যান ও এয়ার কন্ডিশনার (এসি) টানা চালানো, লাইট, কম্পিউটার, ফ্রিজ, টেলিভিশনসহ অন্যান্য ডিভাইসের ব্যবহার বেড়ে যায়। তাই মাস শেষে বিদ্যুৎ বিল বেশি আসে। এছাড়া অন্যান্য কিছু কারণে বিদ্যুৎ বিল বৃদ্ধি পায়। তবে কয়েকটি সহজ পদক্ষেপে খরচ কমানো সম্ভব।

১। বিদ্যুৎ বিল কমানোর কার্যকরী উপায়

বুদ্ধিমানের সঙ্গে এসি ব্যবহার, এসির তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তে ২৪–২৬ ডিগ্রি সেলসিয়াস রাখুন। প্রতিটি ১ ডিগ্রি বৃদ্ধি করে প্রায় ৬% বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। এসির সঙ্গে ফ্যান ব্যবহার করলে মধ্যম তাপমাত্রাতেও ঘর ঠান্ডা রাখা যায়। প্রতি ১৫ দিনে এয়ার ফিল্টার পরিস্কার করুন, নোংরা ফিল্টার মোটরের ওপর চাপ সৃষ্টি করে।

২। প্রাকৃতিকভাবে ঘর ঠান্ডা রাখা

দিনের বেলায় দরজা ও জানালার পর্দা বন্ধ রাখুন। সকালে ও বিকেলে সরাসরি সূর্যের আলো প্রবেশ করতে না দিন। বিকেলে পর্দা খুলে দিন, যাতে বাইরের বাতাস প্রবেশ করে ঘর ঠান্ডা রাখে। গাঢ় রঙের পর্দা বা ব্লাইন্ড ব্যবহার করলে ঘরের তাপ কম থাকে।

৩। অপ্রয়োজনীয় যন্ত্রপাতির প্লাগ খুলে রাখা

টিভি, ল্যাপটপ চার্জার, মাইক্রোওয়েভ, হোম থিয়েটার ইত্যাদি স্ট্যান্ডবাই মোডেও বিদ্যুৎ খরচ করে। ব্যবহার শেষে ডিভাইসগুলো পুরোপুরি বন্ধ বা আনপ্লাগ করুন।

৪। ফ্রিজের সংযোগ ও ব্যবহার

ফ্রিজ দেয়াল থেকে অন্তত ৬ ইঞ্চি দূরে রাখুন, যাতে তাপ সহজে বের হয়। গ্রীষ্মে ফ্রিজকে সামার মোডে রাখুন। ভেতরে গরম খাবার সরাসরি রাখা যাবে না, বারবার খোলা এড়িয়ে চলুন।

৫। এলইডি বাতি ব্যবহার

প্রচলিত ফিলামেন্ট বা টিউবলাইটের বদলে এলইডি বাতি ব্যবহার করুন। এলইডি কম শক্তি ব্যবহার করে বেশি উজ্জ্বল আলো দেয়, তাই বিদ্যুৎ সাশ্রয়ী।

এই ছোট ছোট পদক্ষেপগুলো গ্রহণ করলে গ্রীষ্মকালে বিদ্যুৎ বিল সাধারণত ২০–৩০% পর্যন্ত কমানো সম্ভব।

আরও

হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর: মক্কায় নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের অনুমোদন

গুড নিউজ

হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর: মক্কায় নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের অনুমোদন

সৌদি আরবের মক্কা শহরে হজ ও ওমরাহ যাত্রীদের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক করার জন্য নতুন আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মা...

২০২৬-০৪-০৩ ২১:৪৪

মাশরুম চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন প্রবাসফেরত আশরাফ

গুড নিউজ

মাশরুম চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন প্রবাসফেরত আশরাফ

ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোর মুচিরা গ্রামের গিলাচালা এলাকার বাসিন্দা আশরাফ উদ্দিন। পরিবারে স্বচ্ছতা ফেরাতে ১৯৯৭ সাল...

২০২৬-০৩-২৭ ১৮:০৪