শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

অন্যান্য

বাংলা কিউআর কোড নেয়ার নিয়ম ও সুবিধা

বাংলা কিউআর কোড নেয়ার নিয়ম ও সুবিধা

বাংলা কিউআর কোড কী? বাংলাদেশ ব্যাংক আগামী ১ জুলাই থেকে ‘বাংলা কিউআর’ কোড ব্যবহার বাধ্যতামূলক করেছে। এটি বাংলাদেশ ব্যাংক অনুমোদিত সর্বজনীন ও আন্তঃলেনদেনযোগ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। একটি মাত্র কিউআর কোড স্ক্যান করে যেকোনো ব্যাংক অ্যাপ বা এমএফএস যেমন বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে নিরাপদে ও ক্যাশলেস লেনদেন করা সম্ভব হবে।

গ্রাহকের সুবিধা:

ছোট দোকান থেকে বড় শপিং আউটলেট পর্যন্ত এক ছাতার নিচে লেনদেন করা যাবে।
মুদি দোকান, ঔষধের দোকান, ছোট-মাঝারি-বড় যেকোনো ব্যবসায়ীরা ব্যবহার করতে পারবেন।
স্মার্টফোনে কিউআর স্ক্যান করে লেনদেনের সুবিধা পাবেন।

উদ্যোক্তার সুবিধা:

বিক্রেতা শুধু কিউআর কোড রাখবেন, ক্রেতা স্ক্যান করে পেমেন্ট নিশ্চিত করবেন।
লেনদেন স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন দ্বারা নিশ্চিত হবে।
প্রতিদিনের লেনদেন স্বয়ংক্রিয়ভাবে বিক্রেতার হিসাবের তালিকাভুক্ত হবে।

কীভাবে বাংলা কিউআর কোড নেওয়া যাবে?

যে কোনো ব্যাংকে সেভিংস, কারেন্ট বা এসএনডি অ্যাকাউন্ট থাকতে হবে।
ব্যক্তির নামে ব্যাংক অ্যাকাউন্ট এবং একটি ব্যবসা প্রতিষ্ঠান থাকতে হবে।
নির্দিষ্ট আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট ব্যাংক অফিসার বা ম্যানেজারের কাছে জমা দিতে হবে।
৩–৪ দিনের মধ্যে কিউআর কোড তৈরি হয়ে এসএমএস বা মেইলে জানানো হবে।
শাখায় গেলে সিএমএস সফটওয়্যারে কিউআর কোড আপলোড করা থাকবে, যেটি ডাউনলোড করে প্রদান করা হবে।

আরও

অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

অন্যান্য

অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

অস্ট্রেলিয়ার ভিসা বাতিল হওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবস্থান জানিয়েছেন ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চ...

২০২৬-০৪-০৭ ০৩:২৭

সৌদি গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল-ফাওজান ইন্টারনেট থেকে সব ফতোয়া ও কন্টেন্ট সরিয়ে নিলেন

অন্যান্য

সৌদি গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল-ফাওজান ইন্টারনেট থেকে সব ফতোয়া ও কন্টেন্ট সরিয়ে নিলেন

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ বিন ফাওজান বিন আবদুল্লাহ আল ফাওজান ইন্টারনেট থেকে তার সব ফতোয়া, বক্তব্য এবং কন্টেন...

২০২৬-০৪-০৫ ২৩:০২

মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ২৭ মে, চাঁদ দেখার পর চূড়ান্ত ঘোষণা

অন্যান্য

মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ২৭ মে, চাঁদ দেখার পর চূড়ান্ত ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা...

২০২৬-০৪-০৫ ০৩:৪৮

চেচনিয়ার ‘প্রাইড অফ মুসলিমস’: ইউরোপের বৃহত্তম মসজিদ ও ইসলামিক স্থাপত্যের অনন্য নিদর্শন

অন্যান্য

চেচনিয়ার ‘প্রাইড অফ মুসলিমস’: ইউরোপের বৃহত্তম মসজিদ ও ইসলামিক স্থাপত্যের অনন্য নিদর্শন

চেচনিয়া, রাশিয়ার উত্তর ককেসাস অঞ্চলে অবস্থিত মুসলিম স্বায়ত্তশাসিত এলাকায় ইউরোপের অন্যতম বৃহৎ ও দৃষ্টিনন্দন মসজিদ ‘প্...

২০২৬-০৪-০৫ ০৩:৪৬