রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

রাজনীতি

আইনমন্ত্রী হাসনাতের বক্তব্যকে ‘জুসি’ আখ্যা দিলেন সংসদে

আইনমন্ত্রী হাসনাতের বক্তব্যকে ‘জুসি’ আখ্যা দিলেন সংসদে

জাতীয় মানবাধিকার কমিশন আইন নিয়ে সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সমালোচনা করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল-২০২৬’ উত্থাপনের সময় মন্ত্রী বলেন, হাসনাতের বক্তব্য রাজনৈতিক মঞ্চের জন্য “জুসি” বা রসালো হলেও সংসদে বিল পাসের ক্ষেত্রে আইন গভীরভাবে পড়া জরুরি।

আইনমন্ত্রী ব্যাখ্যা করেন, বিলের প্রথম লাইনেই বলা আছে, ২০২৫ সালের মানবাধিকার কমিশন অধ্যাদেশের সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আরও পরামর্শ ও যাচাই-বাছাই প্রয়োজন। তাই ২০০৯ সালের আইন সাময়িকভাবে পুনঃপ্রচলন করা হয়েছে যাতে মানবাধিকার কমিশনের কার্যক্রম স্থবির না হয়।

মন্ত্রী আরও বলেন, ২০২৫ সালের অধ্যাদেশের ১৬ নম্বর ধারা ভিকটিমদের জন্য মানবাধিকার লঙ্ঘনের সমান, যেখানে জরিমানা বা ক্ষতিপূরণের কোনো সুনির্দিষ্ট নির্দেশনা নেই। বর্তমান সরকার ৪২ দিনের মধ্যে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটতে দেয়নি এবং দেশের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে হাসনাত আবদুল্লাহ বলেন, ২০০৯ সালের আইন পুনঃপ্রচলন একটি পশ্চাৎমুখী পদক্ষেপ, যা অতীতে বিরোধী দল ও ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে। তিনি দাবি করেন, ২০২৫ সালের অধ্যাদেশ বাতিল করলে গুম ও জুলাই গণঅভ্যুত্থানের দায়ে অভিযুক্তদের বিচার প্রক্রিয়া দুর্বল হবে।

আইনমন্ত্রী জবাবে বলেন, মানবাধিকার লঙ্ঘনের ইতিহাসে জিয়া পরিবার ও বিএনপিই সবচেয়ে বেশি শিকার হয়েছেন। তাই বর্তমান সরকার মানবাধিকার রক্ষা ও ন্যায়বিচারে সর্বোচ্চ প্রতিশ্রুতিবদ্ধ।

আরও

বিএনপির বিরুদ্ধে গণতন্ত্রবিরোধী অভিযোগ নাহিদ ইসলামের

রাজনীতি

বিএনপির বিরুদ্ধে গণতন্ত্রবিরোধী অভিযোগ নাহিদ ইসলামের

বিএনপিকে গণতন্ত্রবিরোধী সরকার হিসেবে আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (...

২০২৬-০৪-১১ ২২:৪৫

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার নিষিদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

রাজনীতি

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার নিষিদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ও শিক্ষা উপযোগী পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতে রাজনৈতিক ব্যানার টানানো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা ন...

২০২৬-০৪-১১ ২২:২৭

গুলশানে কূটনৈতিক নৈশভোজ, যুক্তরাষ্ট্র-ভারতসহ ৭ দেশের রাষ্ট্রদূত

রাজনীতি

গুলশানে কূটনৈতিক নৈশভোজ, যুক্তরাষ্ট্র-ভারতসহ ৭ দেশের রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদ...

২০২৬-০৪-১১ ১৯:০০

সিঙ্গাপুরে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

রাজনীতি

সিঙ্গাপুরে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ক্রমেই স্থিতিশীল হয়ে উঠছে।...

২০২৬-০৪-১০ ০৪:৩৬

জামুকা সংশোধন বিল পাস: জামায়াতের আপত্তি, এনসিপির লিখিত সমর্থন

রাজনীতি

জামুকা সংশোধন বিল পাস: জামায়াতের আপত্তি, এনসিপির লিখিত সমর্থন

জাতীয় সংসদে বৃহস্পতিবার (৯ এপ্রিল) জামায়াতের সহযোদ্ধা দলগুলোকে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে চিহ্নিত করা জাতী...

২০২৬-০৪-১০ ০৩:৫৮