সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

আবারও যুক্তরাষ্ট্রের আদালতে হাজির হচ্ছেন মাদুরো

আবারও যুক্তরাষ্ট্রের আদালতে হাজির হচ্ছেন মাদুরো

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের পর দ্বিতীয়বারের মতো বৃহস্পতিবার (২৬ মার্চ) নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হচ্ছে। বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

৬৩ বছর বয়সী মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস প্রায় তিন মাস ধরে ব্রুকলিনের একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন। চলতি বছরের জানুয়ারির শুরুতে কারাকাসে তাদের বাসভবনে অভিযানে গিয়ে মার্কিন বাহিনী তাদের গ্রেফতার করে।

২০১৩ সাল থেকে ভেনেজুয়েলার ক্ষমতায় থাকা মাদুরোর পতন ঘটে ওই অভিযানের পর। এরপর দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে এবং যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ে।

মাদুরো নিজেকে ‘যুদ্ধবন্দি’ দাবি করে তার বিরুদ্ধে আনা চারটি অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগগুলোর মধ্যে রয়েছে—নার্কো-সন্ত্রাসবাদে ষড়যন্ত্র, কোকেন আমদানির ষড়যন্ত্র, মেশিনগান ও বিধ্বংসী অস্ত্র রাখা এবং এসব অস্ত্র রাখার ষড়যন্ত্র।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় নির্ধারিত শুনানিতে তিনি মামলাটি খারিজের আবেদন জানাতে পারেন। একই সঙ্গে তার আইনজীবীদের পারিশ্রমিক কে বহন করবে, সে বিষয়েও আইনি জটিলতা রয়েছে।

মাদুরোর পক্ষে আইনজীবী ব্যারি পোলাকের খরচ বহন করতে চায় ভেনেজুয়েলা সরকার। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে এ জন্য ওয়াশিংটনের অনুমতি প্রয়োজন, যা এখনো মেলেনি। পোলাক আদালতে বলেন, এই শর্ত মাদুরোর সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছে এবং প্রক্রিয়াগত কারণে মামলাটি খারিজ করা উচিত।

বর্তমানে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক আছেন মাদুরো। অস্বাস্থ্যকর পরিবেশের জন্য পরিচিত এ কারাগারে তাকে একক কক্ষে রাখা হয়েছে। তার ইন্টারনেট বা সংবাদপত্র ব্যবহারের সুযোগ নেই; কেবল পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে সীমিত সময় ফোনে কথা বলতে পারেন।

ভেনেজুয়েলার একটি সূত্র জানায়, কারাবন্দি অবস্থায় মাদুরো ধর্মীয় বই পড়ছেন এবং সহবন্দিদের কেউ কেউ তাকে ‘প্রেসিডেন্ট’ বলে সম্বোধন করেন।

তার ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা জানিয়েছেন, মাদুরো মানসিকভাবে দৃঢ় আছেন এবং পরিবারকে উদ্বিগ্ন না হতে বলেছেন।

গত ৩ জানুয়ারি কারাকাসে বিমান ও নৌবাহিনীর সহায়তায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। ভেনেজুয়েলার কর্মকর্তাদের দাবি, ওই অভিযানে বহু হতাহতের ঘটনা ঘটে।

বর্তমানে দেশটির নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট দেলসি রড্রিগস। তিনি ইতোমধ্যে রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নিয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের প্রক্রিয়া শুরু করেছে বলে সম্প্রতি জানানো হয়েছে, যা দুই দেশের সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিচ্ছে।

বৃহস্পতিবারের শুনানিকে ঘিরে নিউইয়র্কের আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মামলাটির বিচারক অ্যালভিন হেলারস্টেইন, যিনি দীর্ঘ বিচারিক অভিজ্ঞতার জন্য পরিচিত।

সূত্র: এএফপি, বাসস

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২