রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

জাতীয়

১৭ দিনে শাহজালাল বিমানবন্দরে ৫৫৭টি ফ্লাইট বাতিল

১৭ দিনে শাহজালাল বিমানবন্দরে ৫৫৭টি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে সাতটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় আরও প্রকট হয়েছে।

 আজ মঙ্গলবার (১৭ মার্চ) নতুন করে আরও ২৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করার কথা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এর ফলে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত ১৭ দিনে বাতিলের তালিকায় যুক্ত হলো মোট ৫৫৭টি ফ্লাইট। আকাশপথ বন্ধ থাকায় বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসা যাত্রীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

বিমানবন্দর সূত্র থেকে পাওয়া তথ্যে দেখা যায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন গড়ে ২৫ থেকে ৪০টি করে ফ্লাইট বাতিল হচ্ছে। পরিসংখ্যানে দেখা যায়, ২ মার্চ সর্বোচ্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়েছিল। এরপর থেকে পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। গত ১৬ মার্চ ৩১টি এবং আজ ১৭ মার্চ আরও ২৬টি ফ্লাইট বাতিলের খবর নিশ্চিত করা হয়েছে। আজকের বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় রয়েছে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ৪টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট।

বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আকাশসীমা ঠিক কবে নাগাদ নিরাপদ ও উন্মুক্ত হবে তা এখনো অনিশ্চিত। মূলত সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতির ওপর ভিত্তি করেই এয়ারলাইন্সগুলো ফ্লাইট পরিচালনা বা বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটের এই জটিলতা কাটছে না, যার সরাসরি প্রভাব পড়ছে কয়েক হাজার প্রবাসীর ওপর যারা ঈদের এই সময়ে দেশে ফেরা বা কর্মস্থলে যাওয়ার অপেক্ষায় ছিলেন।

আরও

ফার্নেস তেলের নতুন দাম ৯৪ টাকা ৬৯ পয়সা, আজ রাত ১২টা থেকে কার্যকর

জাতীয়

ফার্নেস তেলের নতুন দাম ৯৪ টাকা ৬৯ পয়সা, আজ রাত ১২টা থেকে কার্যকর

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরস...

২০২৬-০৪-১৩ ০০:০৪

রাজধানীতে কর্মদিবসের সকালে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

জাতীয়

রাজধানীতে কর্মদিবসের সকালে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানী ঢাকায় সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মমুখী মানুষ।

২০২৬-০৪-১২ ২০:২৭

আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে

জাতীয়

আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে

জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত এবং গ্রাহকদের দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চ...

২০২৬-০৪-১২ ১৭:০৪

শুষ্ক আবহাওয়ায় বাড়তে পারে ঢাকার তাপমাত্রা, গরমে অস্বস্তি বাড়ার শঙ্কা

জাতীয়

শুষ্ক আবহাওয়ায় বাড়তে পারে ঢাকার তাপমাত্রা, গরমে অস্বস্তি বাড়ার শঙ্কা

শুষ্ক আবহাওয়ার প্রভাবে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্ত...

২০২৬-০৪-১২ ১৪:১৬