বুধবার, ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

জাতীয়

১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের আমলে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৪ মার্চ) সংসদে বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জুলাইযোদ্ধাদের জন্য দেওয়া দায়মুক্তি (ইনডেমনিটি) অধ্যাদেশ আমরা গ্রহণ করব। এছাড়া বিগত সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, সেগুলো পরিবর্তনের বিষয়ও আমরা আলোচনা করব। সব বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এর আগে, জামায়াতে ইসলামের সিনিয়র নায়েব আমির মুজিবুর রহমান জানান, সংবিধান ও জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থি কোনো অধ্যাদেশের জন্য তারা সুপারিশ করবে না।

গত ১৫ মার্চ, সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদের একটি বিশেষ কমিটি গঠন করা হয়। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার দায়িত্ব এ কমিটিকে দেওয়া হয়েছে। কমিটি যাচাই-বাছাই করবে কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনটি বাতিল হবে। পর্যালোচনা শেষে বিষয়গুলো কমিটিতে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এর আগে, ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও

ফার্নেস তেলের নতুন দাম ৯৪ টাকা ৬৯ পয়সা, আজ রাত ১২টা থেকে কার্যকর

জাতীয়

ফার্নেস তেলের নতুন দাম ৯৪ টাকা ৬৯ পয়সা, আজ রাত ১২টা থেকে কার্যকর

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরস...

২০২৬-০৪-১৩ ০০:০৪

রাজধানীতে কর্মদিবসের সকালে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

জাতীয়

রাজধানীতে কর্মদিবসের সকালে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানী ঢাকায় সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মমুখী মানুষ।

২০২৬-০৪-১২ ২০:২৭

আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে

জাতীয়

আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে

জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত এবং গ্রাহকদের দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চ...

২০২৬-০৪-১২ ১৭:০৪

শুষ্ক আবহাওয়ায় বাড়তে পারে ঢাকার তাপমাত্রা, গরমে অস্বস্তি বাড়ার শঙ্কা

জাতীয়

শুষ্ক আবহাওয়ায় বাড়তে পারে ঢাকার তাপমাত্রা, গরমে অস্বস্তি বাড়ার শঙ্কা

শুষ্ক আবহাওয়ার প্রভাবে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্ত...

২০২৬-০৪-১২ ১৪:১৬