খেলাধুলা
সিডনির শীতলস্নিগ্ধ বাতাস চিড়ে ১৮ বছর বয়সী এক ছেলে ২০০ মিটার দৌড় শেষ করলেন ১৯.৬৭ সেকেন্ডে। এই দৌড় তাকে জাতীয় চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতিয়েছে, অনূর্ধ্ব-২০ এ তিনি ভেঙেছেন বিশ্ব রেকর্ড।
২০২৬-০৪-১৩ ১৭:২৩
খেলাধুলা
আইপিএলে টানা পাঁচ ম্যাচ উইকেট পেলেন না জাসপ্রীত বুমরাহ। অবিশ্বাস্য হলেও সত্যি যে, তার এই উইকেটখরা চলছে দুই মৌসুম জুড়ে। গত বছরের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের শেষ ম্যাচে উইকেট পাননি এবং এবার চার ম্যাচ খেলেও উইকেটশূন্য। বুমরাহর এমন অবস্থা কল্পনার বাইরে। তবে ভারতীয় স্পিন গ্রেট রবিচন্দ্রন অশ্বিন তার পাশে দাঁড়ালেন।
২০২৬-০৪-১৩ ১৬:১৯
খেলাধুলা
বিশ্ব টেনিসের দুই মহারথীর লড়াইয়ে শেষ হাসি হাসলেন ইয়ানিক সিনার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং বিশ্বের এক নম্বর তারকা কার্লোস আলকারাজকে সরাসরি সেটে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্সের শিরোপা জিতেছেন ২৪ বছর বয়সী এই ইতালিয়ান তারকা। এই জয়ের মধ্য দিয়ে গত নভেম্বরের পর আবারও এটিপি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করলেন সিনার।
২০২৬-০৪-১৩ ১৪:৫১
খেলাধুলা
ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন। এর ফলে গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, দুই বছরের জন্য তাকে ভারোত্তোলন থেকে নিষিদ্ধ করা হয়েছে।
২০২৬-০৪-১২ ১৭:০১
খেলাধুলা
নির্ভীক ব্যাটিং করে তুমুল শোরগোল ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী। জাসপ্রিত বুমরাহ, জোফরা আর্চার, ট্রেন্ট বোল্ট ও জশ হ্যাজলউডের মতো হাল আমলের সেরা বোলারদের প্রথম বল থেকেই যেভাবে তিনি আক্রমণ করছেন, তা অবিশ্বাস্য ঠেকেছে ক্রিকেট বিশ্লেষকদের কাছে।
২০২৬-০৪-১২ ১৬:০৫
খেলাধুলা
আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের বিরুদ্ধে কথা উঠছে জোরালোভাবে। এবার এই নিয়ম নিয়ে অন্যদের সঙ্গে বিরোধের সুর মেলালেন কাইরন পোলার্ড। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ কোনো রাখঢাক না রেখেই এই ব্যাপারে কথা বলেছেন।
২০২৬-০৪-১২ ১৬:০২
খেলাধুলা
জার্মানির ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা বুন্দেস লিগার পুরুষ ক্লাবে প্রথম নারী কোচ নিয়োগ পেয়ে ইতিহাস গড়লেন ম্যারি-লুইস এতা। ম্যাচ হারের পর তাৎক্ষণিক সিদ্ধান্তে নিজেদের পুরোনো কোচ স্টেফেন বমগার্টকে ছাটাইয়ের পর ম্যারিকে দায়িত্ব দিয়েছে ইউনিয়ন বার্লিন। এর আগে তিনি ছেলেদের বুন্দেস লিগায় প্রথম নারী সহকারী কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পেয়েও ইতিহাস গড়েছিলেন।
২০২৬-০৪-১২ ১৪:৪২
খেলাধুলা
রেলিগেশনের শঙ্কায় থাকা সেন্ট পাউলির জালে পাঁচবার বল জড়াল বায়ার্ন মিউনিখ। রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে তারা অপেক্ষাকৃত দুর্বল দল নিয়ে মাঠে নেমেছিল। হ্যারি কেইন ও আলেক্সান্দার পাভলোভিচকে ছাড়াই ৫-০ ব্যবধানে জিতে বুন্দেসলিগায় এক মৌসুমে গোলের রেকর্ড ভাঙল তারা। একই সঙ্গে আরেকটি লিগ শিরোপা জয়ের পথে বড় ধাপ ফেলল ভিনসেন্ত কোম্পানির দল।
২০২৬-০৪-১২ ১৪:১৭
খেলাধুলা
২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর লিওনেল মেসির আর্জেন্টিনা কোনো ইউরোপীয় দেশেরই মুখোমুখি হয়নি। সর্বশেষ সুযোগটাও হাতছাড়া হতে যাচ্ছিল স্পেনের বিপক্ষে তাদের ফিনালিসিমা বাতিল হওয়ায়। ফলে ধারণা করা হচ্ছিল– ইতিহাসে প্রথমবার চার বছরে কোনো ইউরোপীয় দেশের সঙ্গে মুখোমুখি হওয়া ছাড়াই বিশ্বকাপ খেলতে নামবে লিওনেল স্কালোনির দল। তবে তেমন নজির আর হচ্ছে না।
২০২৬-০৪-১০ ১৬:৫৩
খেলাধুলা
গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে দ্বিতীয় বিভাগের প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপে নেমে গিয়েছিল লেস্টার সিটি। এবার তারা তৃতীয় বিভাগ থেকেও অবনমনের শঙ্কায় পড়েছে। আর্থিক নিয়ম ভাঙার দায়ে ফেব্রুয়ারিতে লেস্টারের ৬ পয়েন্ট কেটে নিয়েছিল ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) কর্তৃপক্ষ। এর বিরুদ্ধে আপিল করলেও সেই শাস্তি বহাল রাখা হয়েছে।
২০২৬-০৪-০৯ ১৮:২২
খেলাধুলা
বিসিবিতে রদবদল হয়েছে গত মঙ্গলবার। আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তাদের নেতৃত্বে গতকাল (বুধবার) অনুষ্ঠিত সভায় নারী ও পুরুষ ক্রিকেটারদের ঘরোয়া লিগে ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
২০২৬-০৪-০৯ ১৭:২৪
খেলাধুলা
বিবর্ণ লিভারপুল এবার চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজির মাঠে গিয়ে রীতিমতো বিধ্বস্ত হয়েছে। গোলের ব্যবধানে হয়তো সেই পরিস্থিতি ভালোভাবে প্রকাশ পায় না। তবে ম্যাচজুড়ে নিজেদের খুঁজে ফিরছিল আর্নে স্লটের দল। ফরাসি জায়ান্টরা একের পর এক আক্রমণে অলরেডদের নাভিশ্বাস তোলে। সে হিসেবে ব্যবধানটা আরও বাড়তে পারত। তবুও কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ শেষে তারা এগিয়ে রইল ২-০ গোলে।
২০২৬-০৪-০৯ ১৫:০৯
খেলাধুলা
নির্বাচিত হওয়ার মাত্র ছয় মাসের মাথায় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর তামিম ইকবালকে অধিনায়ক করে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করা হয়েছে। দেশের ক্রিকেটের এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তামিমকে অভিনন্দন জানিয়েছে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা।
২০২৬-০৪-০৮ ১৮:৫৫
খেলাধুলা
গণঅভ্যুত্থানের মুখে দেশের ক্ষমতার পটপরিবর্তনের পর থেকেই টালমাটাল দেশের ক্রিকেট বোর্ড। এক যুগের বেশি সময় ধরে বিসিবি সভাপতি পদে থাকা নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর গত দুই বছরেরও কম সময়ে চেয়ার বদল হয়েছে তিন তিনবার। ২০২৪ সালের ৫ই আগস্টের পর বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েছিলেন ফারুক আহমেদ। এরপর ২০২৫ সালে আবার সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল।
২০২৬-০৪-০৮ ১৭:৫৪
খেলাধুলা
নির্বাচনে কারচুপিসহ কয়েকটি কারণ দেখিয়ে ভেঙে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ কমিটি। একইসঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) নতুন করে ১১ সদস্যের এডহক কমিটি গঠন করেছে। ওই কমিটির প্রধান বা সভাপতি করা হয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।
২০২৬-০৪-০৮ ১৭:১০
খেলাধুলা
মাত্র ছয় মাসের মাথায় ভেঙে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচিত কমিটি। এমন সিদ্ধান্তের নেপথ্যে নির্বাচনে সরকারি হস্তক্ষেপ, ই-ভোটিং নিয়ে কারচুপি এবং বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের কথা জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
২০২৬-০৪-০৮ ১৬:৪৫
খেলাধুলা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে অভিষেক হয় বৈভব সূর্যবংশীর। প্রথম ম্যাচের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি। এরপর থেকে মাঠে আগ্রাসী রূপেই দেখা মেলে এই বাঁহাতি ব্যাটারকে। এবার ছাড় দিলেন না বিশ্বের অন্যতম সেরা পেসার জাস্প্রিত বুমরাহকেও। ভারতীয় এই পেসারের তিন বলে দুই ছক্কা হাঁকান বৈভব।
২০২৬-০৪-০৮ ১৬:৪০
খেলাধুলা
এশিয়ান গেমস হকি বাছাইপর্বে অপ্রত্যাশিত ফলাফলে চাপে পড়েছে বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে বিব্রতকর এক পরিসংখ্যানের সাক্ষী হয়েছে দলটি।
২০২৬-০৪-০৬ ১৭:৪৯
খেলাধুলা
ডাগআউটে ফেরার ক্ষণগণনা শুরু করে দিয়েছেন জিনেদিন জিদান। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই ব্যাপারে ইতোমধ্যে মনস্থির করে ফেলেছেন। নিজ দেশের প্রধান কোচ হচ্ছেন তিনি।
২০২৬-০৪-০৬ ১৭:০০
খেলাধুলা
এই মৌসুম শেষে বার্নার্দো সিলভার ক্লাব ছাড়ার ব্যাপারে শক্তিশালী ইঙ্গিত দিলেন ম্যানচেস্টার সিটির সহকারী পেপ লিন্ডার্স। তিনি বলেছেন, ‘প্রতিটি ভালো গল্পের শেষ আছে।’ এই জুনে ইতিহাদ স্টেডিয়ামে শেষ হচ্ছে সিলভার চুক্তির মেয়াদ।
২০২৬-০৪-০৬ ১৬:৫৮
খেলাধুলা
সেনেগাল ও মরক্কোর আফ্রিকান কাপ অব নেশন্সের ফাইনাল নিয়ে বিতর্ক থামছেই না। এবার সেনেগালের বিরুদ্ধে ডোপিং টেস্ট এড়িয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
২০২৬-০৪-০৬ ১৫:৩৭
খেলাধুলা
গত বছরের নভেম্বরে হৃদরোগজনিত (কার্ডিয়াক) জটিলতায় মারাত্মক অসুস্থ হয়ে পড়েন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার ডস সান্তোস। তখন থেকেই তার ফুটবল ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে আলোচনা শুরু হয়। এর প্রায় ৫ মাস পর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন চেলসির সাবেক এই তারকা। মাত্র ৩৪ বছর বয়সেই তিনি ফুটবল থেকে অবসর নিচ্ছেন বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলো।
২০২৬-০৪-০৫ ১৮:৪১
খেলাধুলা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির ভবিষ্যত নিয়ে কানাঘুষা চলছে অনেকদিন ধরেই। একইসঙ্গে বোর্ডের সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগে একাট্টা রয়েছেন ক্রীড়া সংগঠকদের বড় একটি অংশ। যা আটকে থাকা ঘরোয়া লিগকেও অনিশ্চয়তায় ফেলেছে। এরই মাঝে বিসিবি নির্বাচন নিয়ে শিগগিরই তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশিত হবে গুঞ্জনের মাঝে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
২০২৬-০৪-০৫ ১৮:১২
খেলাধুলা
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চেয়েছিল বাংলাদেশ, কিন্তু নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে খেলতে যাওয়া নিয়ে তাদের আপত্তি ছিল। শেষ পর্যন্ত তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি প্রত্যাখ্যান করে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। যা নিয়ে আলোচনা এখনও শেষ হয়নি। এরই মাঝে বিসিবির পরিচালকদের সবাই বিশ্বকাপ খেলার পক্ষে এবং পুরো প্রস্তুতি নিয়েছিল বলে জানালেন ফাহিম-মিঠুরা।
২০২৬-০৪-০৫ ১৭:৩৬
খেলাধুলা
বিশ্বকাপে সবচেয়ে বেশি শিরোপার দৌড়ে সবার আগে ব্রাজিল। পাঁচবারের চ্যাম্পিয়ন তারা। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ চারটি ট্রফি জিতেছে ইতালি ও জার্মানি। বিশ্বকাপে এই দুটি দলের সাম্প্রতিক ইতিহাস বেশ বাজে। ইতালি টানা তৃতীয়বার বিশ্বকাপে দর্শক। আর জার্মানি গত দুটি আসরে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে।
২০২৬-০৪-০৫ ১৭:৩৪
খেলাধুলা
বিকেলে রিয়াল মাদ্রিদের হার দেখে রাতে খেলতে নেমেছিল বার্সেলোনা। যা ম্যাচ জিতলে পয়েন্ট ব্যবধান আরও বাড়ানোর সুযোগ করে দিয়েছিল বলে সহজ স্বীকারোক্তি দিলেন ডিফেন্ডার এরিক গার্সিয়া। হলো–ও তাই, পুরো দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়ে খেলা অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-১ ব্যবধানে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। ফলে লা লিগার টেবিলের শীর্ষে থাকা বার্সা রিয়ালের সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান বাড়াল।
২০২৬-০৪-০৫ ১৫:০৬
খেলাধুলা
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের শুরুর দিকের বড় তারকাদের অন্যতম একজন মোহাম্মদ রফিক। তবে ক্রিকেট থেকে অবসরের পর কোচিং পেশায় যোগ দিলেও ছিলেন আড়ালে। বরাবরই জাতীয় দলের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন। অবশেষে বিসিবি ও জাতীয় দলে সেই সুযোগ পেলেন সাবেক এই স্পিনার।
২০২৬-০৪-০৫ ১৫:০৪
খেলাধুলা
আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। বিশ্বকাপ শুরুর আগের দিন, ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
২০২৬-০৪-০৪ ১৮:৩৮
খেলাধুলা
বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়ার ক্ষেত্রে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির স্পষ্ট বার্তা– শতভাগ ফিট থাকতে হবে। স্কোয়াড ঘোষণার আগে ১৪ ম্যাচ বাকি ছিল সান্তোসের। সেই মিশনে নেমে এক ম্যাচ খেলতে না খেলতেই নেইমার জুনিয়র কার্ডজনিত নিষেধাজ্ঞায় পড়লেন। সান্তোসের পরের ম্যাচ মিস করতে হবে জেনে রেফারির ওপর মেজাজ হারিয়েছেন তিনি। এ ছাড়া বেফাঁস মন্তব্যের জেরে আরও বড় নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কা তৈরি হয়েছে।
২০২৬-০৪-০৪ ১৮:১৭
খেলাধুলা
আগের দুই ম্যাচে মিডল অর্ডারে নেমে ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি পারভেজ হোসেন ইমন। ফখর জামান নিষেধাজ্ঞায় পড়ায় তিনি লাহোর কালান্দার্সের হয়ে ওপেন করার সুযোগ পেয়ে যান। আর তাতেই ঝড় তুলেছেন ব্যাট হাতে। ১৯ বলে ইমনের ৪৫ রানের দারুণ ইনিংসের পর বল হাতে জোড়া উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। যাতে ভর করে মুলতান সুলতানসকে ২০ রানে হারিয়েছে লাহোর।
২০২৬-০৪-০৪ ১৪:৩৭
খেলাধুলা
প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়ে সুবিধা করতে পারছিলেন না বাংলাদেশি ক্রিকেটার পারভেজ হোসেন ইমন। কিন্তু ফখর জামানের অনুপস্থিতিতে ওপেনিংয়ের সুযোগ পেয়েই করলেন বাজিমাত। পিএসএলে দিনের একমাত্র ম্যাচে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব-ই চালিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
২০২৬-০৪-০৪ ০৫:৫২
খেলাধুলা
সাফ অ-২০ টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ আজ রাতে মালদ্বীপে টাইব্রেকারে চ্যাম্পিয়ন হওয়ার সাথে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক অভিনন্দন ও আর্থিক পুরস্কার ঘোষণা করেছন।
২০২৬-০৪-০৪ ০৫:৫১
খেলাধুলা
অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলো বাংলাদেশ।
২০২৬-০৪-০৪ ০৫:২০
খেলাধুলা
বাংলাতে একটা প্রবাদ আছে, ‘দুধের স্বাদ ঘোলে মেটানো’। ঠিক যেন এমনটাই করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। নিরাপত্তার শঙ্কার কথা দেখিয়ে অন্যায়ভাবে বাদ দেয় কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। তার জায়গায় নেওয়া হয় জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে। কিন্তু ফিজের অভাব কতটুকু পূরণ করতে পারছেন জিম্বাবুয়ের পেসার।
২০২৬-০৪-০৪ ০৪:৩৬
খেলাধুলা
চলতি আইপিএলের আসর আগে থেকে বিতর্কের জন্ম দিয়ে ব্যাপক আলোচনায় ছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর তারা একের পর এক পেসারের চোটের দুঃসংবাদ পেতে থাকে। এবার মাঠে পারফরম্যান্সের পালা, যেখানে প্রথম দুই ম্যাচেই হেরেছে কলকাতা।
২০২৬-০৪-০৩ ১৬:০৮
খেলাধুলা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। এই সিদ্ধান্ত নিয়ে অবশেষে প্রতিক্রিয়া জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল।
২০২৬-০৪-০৩ ১৬:০৪
খেলাধুলা
বোলিংয়ের শুরুটা নিয়ন্ত্রিত হলেও, সেই ধারা বজায় রাখতে পারলেন না শেষ পর্যন্ত। ফলে উইকেটশূন্য থেকে সাড়ে নয় গড়ে রান দিলেন রিশাদ হোসেন। তার মলিন দিনে আবারও বড় পুঁজি নিয়ে হারের স্বাদ পেল রাওয়ালপিন্ডিজ। তাদের দেওয়া দেওয়া ১৯৮ রানের লক্ষ্য তাড়ায় করাচি কিংস ৪ বল ও ৫ উইকেট হাতে রেখে জিতেছে।
২০২৬-০৪-০৩ ১৪:৫৪
খেলাধুলা
সেপ্টেম্বরে জাপানের নাগোয়া শহরে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। সেই গেমসে হকির বাছাই প্রতিযোগিতা আজ থাইল্যান্ডে শুরু হয়েছে। বাংলাদেশ প্রথম ম্যাচে ৪-৩ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে।
২০২৬-০৪-০২ ১৮:২৫
খেলাধুলা
সর্বশেষ দল হিসেবে আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ইরাক। ৪০ বছর পর পশ্চিম এশিয়ার দেশটি ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। আন্তঃমহাদেশীয় প্লে-অফের ফাইনালে লাতিন আমেরিকার দেশ বলিভিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইরাক। এর মধ্য দিয়ে চূড়ান্ত হয়ে গেল বিশ্বকাপের ৪৮টি দেশ।
২০২৬-০৪-০১ ১৭:৫৯
খেলাধুলা
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে জয় তুলে নিয়েছে ব্রাজিল। ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।
২০২৬-০৪-০১ ১৬:২৮
খেলাধুলা
বিশ্বকাপের প্রস্তুতির শেষ ম্যাচে দাপুটে পারফরম্যান্স দেখাল আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে আফ্রিকার দল জাম্বিয়াকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়ে গোল উৎসবে মেতে ওঠেন লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজরা।
২০২৬-০৪-০১ ১৬:২৬
খেলাধুলা
আরেকবার বিশ্বকাপের মঞ্চে ফেরার স্বপ্ন ভেঙে চুরমার হলো ইতালির। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে প্লে-অফ ফাইনালে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হলো চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
২০২৬-০৪-০১ ১৬:১৫
খেলাধুলা
ক্রীড়াজগতের আইকন টাইগার উডস। সম্প্রতি তিনি খবরের শিরোনাম হয়েছে বিতর্কিত কাণ্ড করে। মদ্যপ অবস্থায় একটি গাড়ি দুর্ঘটনার কারণে আট ঘণ্টার কারাবাস করতে হয়েছিল তাকে। জেল থেকে ছাড়া পেলেও এবার অন্দরমহলে বিপাকে এই গলফ কিংবদন্তি।
২০২৬-০৩-৩০ ২০:২৭
খেলাধুলা
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর বসবে ইংল্যান্ডে। আর এই আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী দলও। বাছাইপর্ব পেরিয়ে ইতোমধ্যে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতিরা। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ থেকে আম্পায়ারিং করার সুযোগ পাচ্ছেন সাথিরা জাকির জেসি।
২০২৬-০৩-৩০ ১৯:২৭
খেলাধুলা
ক্রীড়াঙ্গনের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় খেলোয়াড়দের সরকারি বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে। আজ (সোমবার) সকালে নিজ কার্যালয়ে ক্রীড়াভাতা কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্রীড়াভাতা, ক্রীড়া কার্ড প্রদানের পাশাপাশি গত এক বছরে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য আনা ক্রীড়াবিদদের আর্থিকভাবে পুরস্কৃতও করেছেন সরকার প্রধান।
২০২৬-০৩-৩০ ১৯:১৩
খেলাধুলা
প্রথমবারের মতো সরকারি পর্যায়ে জাতীয় ক্রীড়াবিদদের বেতনের আওতায় আনা হচ্ছে। সোমবার (৩০ মার্চ) সকালে তেজগাঁও নিজ কার্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০২৬-০৩-৩০ ১৮:২২
খেলাধুলা
বিশ্বকাপের সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে এবার। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো জুড়ে লড়বে ৪৮ দল। কিন্তু এবারের বিশ্বকাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তাদের মতে এই আসর ‘দমন-পীড়নের মঞ্চ’ হওয়ার ঝুঁকিতে রয়েছে।
২০২৬-০৩-৩০ ১৮:১২
খেলাধুলা
দর্শকশূন্য মাঠে দু’দিন আগে পর্দা উঠেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের। উদ্বোধনী দিনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে হাজির হয়েছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ। যাকে কেন্দ্র করায় বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহ।
২০২৬-০৩-২৮ ১৮:২২
খেলাধুলা
হুট করে এক বিরাট ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল মৌরিতানিয়া। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মাঠে নেমে তারা প্রত্যাশিতভাবে হেরেছে। কিন্তু যতটা ভাবা হয়েছিল, হারের ব্যবধান ততটা হয়নি। এমনকি শেষ দিকে একটি গোলও তারা শোধ দেয়।
২০২৬-০৩-২৮ ১৮:১৯
খেলাধুলা
মদ্যপ হয়ে গাড়ি চালানোর সন্দেহে টাইগার উডস গ্রেপ্তার
২০২৬-০৩-২৮ ১৭:১৭
খেলাধুলা
প্রথমবারের মতো আফ্রিকান দেশ মৌরিতানিয়ার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দু’দলের ব্যবধানটা ব্যাপক, লিওনেল মেসিদের প্রতিপক্ষ পিছিয়ে ১১২ ধাপ। ফলে ফলাফলেও যে ব্যবধান হওয়ার কথা তা হয়নি। অন্যভাবে বললে লিওনেল স্কালোনি আরেকবার খেলোয়াড়দের যাচাই করে নিলেন নিজের মতো করে। সেই পরীক্ষা-নিরীক্ষা শেষে জিতেছে আলবিসেলেস্তেরা। যদিও প্রথমার্ধে ২ গোলে লিড নেওয়ার পর শেষমুহূর্তে তারা গোল হজম করেছে।
২০২৬-০৩-২৮ ১৫:৫৮
খেলাধুলা
গত বছরের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকেই আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন বর্তমান বোর্ডকে অবৈধ দাবি করে আসছেন ঢাকার অধিকাংশ ক্লাব সংগঠকরা। এরই মাঝে বর্তমান পর্ষদ থেকে দুইজন পরিচালক পদত্যাগ করেছেন। বিসিবির বর্তমান কমিটি কতদিন টিকবে– প্রায়ই এমন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে পরিচালকদের।
২০২৬-০৩-২৭ ১৭:৩৯
খেলাধুলা
আগের দুই আসর মিস করার পর এবারও বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিতের প্রথম সুযোগ হারিয়েছিল ইতালি। বাছাইপর্ব পেরোতে না পারায় তাদের এখন প্লে-অফ খেলতে হচ্ছে। যেখানে উত্তর আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে আশা বাঁচিয়ে রেখেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও প্রথমার্ধে নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে আজ্জুরিদের নিজ সমর্থকদের কাছে দুয়ো শুনতে হয়েছে।
২০২৬-০৩-২৭ ১৭:০৭
খেলাধুলা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় নিহত ২৬ জনের মধ্যে ১৮ জনই রাজবাড়ী জেলার বাসিন্দা ছিলেন। গত বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। পরে গভীর রাতে তলিয়ে যাওয়া বাসটি নদীর ৯০ ফিট গভীর থেকে উদ্ধার করা হয়। এরপর একে একে বের করা হয় লাশ।
২০২৬-০৩-২৭ ১৬:৫৯
খেলাধুলা
বাংলাদেশ ফুটবল দল গতকাল (বৃহস্পতিবার) ভিয়েতনামের বিপক্ষে জিততে পারেনি। আজ (শুক্রবার) সকালে থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান আরচ্যারি টুর্নামেন্টে ভিয়েতনামকে কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে হারিয়ে বাংলাদেশ স্বর্ণ জিতেছে। গত বছর এই টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ একক ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের আরচ্যার আব্দুর রহমান আলিফ।
২০২৬-০৩-২৭ ১৬:৫৬
খেলাধুলা
যুক্তরাষ্ট্রের বোস্টনে উপকূলবর্তী ফক্সবোরোতে লড়াই, কিন্তু পরিণত হয়েছিল ব্রাজিলের ঘরের মাঠ। গ্যালারিতে হাজির ৬৬,২১৫ জন দর্শকের বড় অংশই ছিলেন ভিনিসিয়ুস-রাফিনিয়াদের সমর্থক।
২০২৬-০৩-২৭ ১৫:৫১
খেলাধুলা
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) একাদশ আসরের উদ্বোধনী দিনেই মাঠে নেমেছিল মুস্তাফিজ-ইমনের দল লাহোর কালান্দার্স। যদিও পারভেজ হোসেন ইমন তার অভিষেক রাঙাতে পারেননি। ১৩ বলে আউট হন ১৪ রান করে। বিপরীতে মুস্তাফিজুর রহমান নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি এক উইকেট নিয়ে লাহোরের জয়ে ভূমিকা রেখেছে। তাদের বিপক্ষে ৬৯ রানের বড় ব্যবধানে হেরেছে হায়দরাবাদ কিংসমেন।
২০২৬-০৩-২৭ ১৫:২১
খেলাধুলা
জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) শিরোপা জিতেছিল সেনেগাল। কিন্তু দুই মাস পর কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) আপিল বিচারকরা তাদের সেই জয় বাতিল করে মরক্কোকে বিজয়ী ঘোষণা করে। যার বিরুদ্ধে এবার সর্বোচ্চ ক্রীড়া আদালতে আপিল করেছে সাদিও মানের সেনেগাল। যদিও ঠিক কবে নাগাদ সেই রায় আসবে, সুনির্দিষ্ট সময়সীমা এখনই বলা যাচ্ছে না।
২০২৬-০৩-২৬ ১৪:৫৬
খেলাধুলা
আগামী ২৮ মার্চ থেকে ওমানের মাসকাটে এশিয়ান গেমসের বাছাই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু ইরান-আমেরিকা যুদ্ধে মধ্যপ্রাচ্য অশান্ত। ওমানও হামলার শিকার হয়েছে। তাই এশিয়ান হকি ফেডারেশন এশিয়ান গেমসের বাছাই টুর্নামেন্টের ভেন্যু ওমান থেকে থাইল্যান্ডে সরিয়ে নিয়েছে।
২০২৬-০৩-২৫ ১৮:১৬
খেলাধুলা
অস্ট্রেলিয়ান স্পিন লিজেন্ড শেন ওয়ার্ন শুধু বল হাতেই জাদুকর ছিলেন না। তিনি ছিলেন দূরদর্শীও। কখন ও কীভাবে বাজি ধরতে হয় তা ভালো জানা ছিল তার। ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম আসরে তার চুক্তির সঙ্গে একটি অনন্য শর্ত জুড়িয়ে দেন, যার সুফল প্রায় দুই দশক পর পাচ্ছে তার পরিবার।
২০২৬-০৩-২৫ ১৭:৪০
খেলাধুলা
আইপিএল শুরুর কয়েকদিন আগে বাজার গরম করল রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একই দিনে দল দুটির মালিকানা পরিবর্তন হলো। গতকাল (মঙ্গলবার) রাজস্থানের পর বিক্রি হয়ে গেল বেঙ্গালুরুও। বিরাট কোহলির দল কিনে নিল ভারতের আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসোর্টিয়াম। গত বছর প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়া দলটি দামে রাজস্থানকে টেক্কা দিয়েছে।
২০২৬-০৩-২৫ ১৭:০৪